ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি


মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে মাহির ব্যতিক্রমী উপস্থিতি

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বে বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি ব্যতিক্রমী সাজে উপস্থিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। যেখানে অন্যান্য প্রতিযোগীরা সাধারণত বিকিনি বা দুই খণ্ডের সাঁতারের পোশাক পরিধান করে থাকেন, সেখানে মাহি সম্পূর্ণ ভিন্ন এক লুক বেছে নিয়েছেন। তিনি পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে আত্মবিশ্বাসীভাবে বিশ্বমঞ্চে আলাদা করে নজর কেড়েছেন।

মিস ইউনিভার্স প্রতিযোগিতার সুইমস্যুট পর্বটি অন্যতম আকর্ষণীয় ও চ্যালেঞ্জিং আয়োজন হিসেবে পরিচিত। এই পর্বে প্রতিযোগীরা সাধারণত নিজেদের শারীরিক সৌন্দর্য, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব প্রদর্শন করেন। তবে প্রচলিত ধারার বাইরে গিয়ে মাহি ফুলহাতা নীল পোশাক পরিধান করেছেন। তার সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। তার উপস্থাপনায় স্বতন্ত্র রুচি ও আভিজাত্য ফুটে উঠেছে।

স্থানীয় সময় রোববার রাতে মাহি তার সামাজিকমাধ্যমে এই পর্বের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। তিনি জানান, আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন।

আরও পড়ুন: প্রভা যুক্ত, মিথিলা বাদ- আসছে ‘অ্যালেন স্বপন ৩’

মাহির এই ব্যতিক্রমী উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে। অনেকেই তার পোশাক নির্বাচন ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। এক নেটিজেন মন্তব্য করেছেন, বিকিনি ছাড়াও যে বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। অন্য একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বেও মাহি নিজস্ব ভাবনায় বাংলাদেশকে তুলে ধরেছিলেন। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বের সর্বজনীন ভালোবাসাকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে হাজির হন তিনি। পোশাকের মাধ্যমে মাতৃত্বের মমতা ও ভালোবাসার বার্তা তুলে ধরেন।

৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। এবারের গ্র্যান্ড ফিনালে আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন বিজয়ীর নাম ঘোষণা করা হবে এবং নতুন মিস ইউনিভার্সের মাথায় উঠবে কাঙ্ক্ষিত মুকুট। বাংলাদেশের দর্শকদের প্রত্যাশা, মাহির এই আত্মবিশ্বাসী ও ব্যতিক্রমী যাত্রা দেশের জন্য সম্মান ও সাফল্য বয়ে আনবে।

আরও পড়ুন: শিল্পকলায় অনুষ্ঠিত হবে ‘প্রথম ক্বান্দে ফারসি উৎসব ২০২৬’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়াইনঘাটে বাড়ির সীমানা বিরোধে যুবক নিহত, ‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


গোয়াইনঘাটে বাড়ির সীমানা বিরোধে যুবক নিহত, ‘রক্তের টান বড় টান’ প্রবাদ ভুল প্রমাণ

সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। পুলিশ অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে।

এ ঘটনাটি সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অপরদিকে, অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মৃত রফিক মিয়ার সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে প্রথমে জাহাঙ্গীর আলম ও আমির হোসেনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমির হোসেনের মা আম্বিয়া বেগমকে প্রতিপক্ষের লোকজন কোপ দিয়ে আহত করেন বলে জানা গেছে। এর জের ধরে আমির হোসেন ধারালো চাকু দিয়ে জাহাঙ্গীর আলমের বুকের বাঁ পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

ঘটনার পরপরই গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর উপ-পরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র হলো ম্যাচটি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র হলো ম্যাচটি

ভারতের জয়ী হওয়ার প্রত্যাশা ভেঙে দিয়ে শেষ পর্যন্ত ড্রয়ের দিকে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ওয়েলিংটন টেস্টের শেষ দিনে ব্যাট হাতে অসাধারণ ধৈর্য ও দৃঢ়তা প্রদর্শন করেন ড্যারিল মিচেল এবং গ্লেন ফিলিপস। তাদের অবিচ্ছিন্ন জুটির ফলে স্বাগতিকরা ম্যাচ বাঁচাতে সক্ষম হয়।

শেষ দিনে ভারতের জন্য ৮ উইকেট প্রয়োজন ছিল জয়লাভের জন্য। অপরদিকে, নিউজিল্যান্ডের সামনে ছিল পুরো দিন ব্যাট করার চ্যালেঞ্জ, যাতে তারা ম্যাচটি বাঁচাতে পারে। দিনের শুরুতে ২ উইকেটে ১১৯ রান নিয়ে খেলা শুরু করা কিউইরা শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৩৯ রান করে ইনিংস ঘোষণা ছাড়াই ম্যাচটি ড্র করে।

একপর্যায়ে ১৭৬ রানে ৫ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড চাপে পড়ে। ভারত মাত্র ৪৪ রানের ব্যবধানে তিন উইকেট তুলে নিয়ে জয়লাভের সম্ভাবনা সৃষ্টি করে। তবে এরপর সফরকারীরা আর কোনো উইকেট নিতে পারেনি।

ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৩ রানের জুটি গড়ে ভারতের জয়লাভের আশা নষ্ট করেন মিচেল ও ফিলিপস। ২৫৯ বল মোকাবেলা করে গড়া এই জুটিতে দুজনই অসাধারণ প্রতিরোধ প্রদর্শন করেন।

মিচেল ৪৯ রানে অপরাজিত থাকেন। ১৮৬ বলের ইনিংসে তিনি চারটি চার ও একটি ছক্কা মারেন। অন্যদিকে, ফিলিপস ১২৬ বলে দুই চারে ২৬ রান করে অপরাজিত ছিলেন।

দিনের শেষদিকে মিচেলের সামনে ছিল ব্যক্তিগত ১৭তম টেস্ট ফিফটি পূরণের সুযোগ। ৪৯ রানে থাকার সময় পানি পানের বিরতিতে ভারতীয় অধিনায়ক শুবমান গিলের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করেন তিনি। গিলও তাতে সাড়া দেন। ফলে আনুষ্ঠানিকভাবে ড্র মেনে নেয় দুই দল।

এর আগে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেন ডেভন কনওয়ে। রাচিন রবীন্দ্র ৩৭ রান করেন। টম ব্লান্ডেল ৫৪ বলে ১৫ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।

ম্যাচের প্রথম ইনিংসে হেনরি নিকলসের ১৭৫ ও গ্লেন ফিলিপসের ১১৮ রানের সুবাদে নিউজিল্যান্ড ৩৬৮ রান সংগ্রহ করে। জবাবে ভারতের ব্যাটাররা দাপুটে ব্যাটিং করে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেন। যদিও বড় লিড পেলেও শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের দৃঢ়তায় জয়লাভ করতে পারেনি ভারত।

ভারতীয় ব্যাটাররা একের পর এক রেকর্ড গড়লেও ম্যাচসেরার পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের হেনরি নিকলস। তার দুর্দান্ত ১৭৫ রানের ইনিংসই কিউইদের শক্ত ভিত গড়ে দিয়েছিল ম্যাচে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেন যাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী আসলাম, বিমানবন্দরে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৬ পি.এম


সুইডেন যাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী আসলাম, বিমানবন্দরে গ্রেফতার

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার (২২ নভেম্বর) মধ্যরাতে ইমিগ্রেশন পুলিশ তার গ্রেফতারি কার্যক্রম সম্পন্ন করে।

চলতি বছরের এপ্রিল মাসে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় একটি মামলা থাকায় তাকে আটক করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ডিবি পুলিশ জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজের মাধ্যমে থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হয়েছিলেন। তার আসল গন্তব্য ছিল মালয়েশিয়া।

ডিএমপির মুখপাত্র আকতার হোসেন বলেন, এস এম আসলামের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০০৫ সালে গ্রেফতার হওয়ার পর, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ পি.এম


নওগাঁয় কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

নওগাঁ, ২৩ নভেম্বর, ২০২৬ : আজ সকালে নওগাঁয় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভাটি সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় অংশগ্রহণ করেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি’র-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, নওগাঁ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. আকতারুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন এবং জেলার সকল সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান ও সামাজিক সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা।

বিভাগীয় কমিশনার মতবিনিময় সভায় উল্লেখ করেন যে, সরকারি কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রুটিন দায়িত্ব যথাযথভাবে পালন করা অপরিহার্য।

তিনি বলেন, "আমরা সরকারি কর্মচারী। সরকার আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা যথার্থভাবে পালন করতে হবে।"

অফিসে সময়মত উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "দাপ্তরিকভাবে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকতে হবে।"

বিভাগীয় কমিশনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সকল সরকারি কার্যক্রমকে গতিশীল করা, সরকারি দপ্তরসমূহে শতভাগ সেবা নিশ্চিতকরণ, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব এবং মাদক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি নওগাঁ জেলাকে ধানসহ উদ্বৃত্ত ফসল উৎপাদনের জেলা হিসেবে উল্লেখ করে সারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সার নিয়ে কোনো গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না।" এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ নজরদারি রাখার অনুরোধ জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%