প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে সম্প্রতি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুতে কাজ হারানোর ভয়ে তিনি অনেক সময় বিনা পারিশ্রমিকেও অভিনয় করেছেন। এমনকি, সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কায় তিনি কিছু কাজেও রাজি হয়েছেন, যেগুলোতে ব্যক্তিগতভাবে তাঁর আগ্রহ ছিল না।
রাধিকা আপ্তে ‘বদলাপুর’, ‘অন্ধা ধুন’, ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’ এবং ‘লাস্ট স্টোরিজ’-এর মতো সিনেমা ও সিরিজে অভিনয় করে নিজের স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। প্রায় দুই দশকের অভিনয়জীবনে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাধিকা তাঁর ক্যারিয়ারের অনিশ্চয়তা ও কাজ হারানোর ভয় নিয়ে আলোচনা করেছেন। তিনি জানান, এক সময় যেকোনো মূল্যে কাজ পাওয়ার তাগিদ অনুভব করতেন। কোনো প্রস্তাব ফিরিয়ে দিলে সেটি অন্য কারও হাতে চলে যাওয়ার কিংবা সফল হওয়ার আশঙ্কা তাঁকে ভাবিয়ে তুলত।
তবে সময়ের সঙ্গে তাঁর মানসিকতায় পরিবর্তন এসেছে। বর্তমানে প্রয়োজন হলে তিনি কোনো কাজের প্রস্তাবে সহজেই ‘না’ বলতে পারেন। অতীতে অতিরিক্ত কাজের প্রতি আগ্রহের কারণে তিনি এমন কিছু প্রকল্পে যুক্ত হয়েছিলেন, যেগুলো এখন আর করতে চান না বলেও জানিয়েছেন।
মাতৃত্ব তাঁর জীবন ও পেশাগত সিদ্ধান্তে বড় পরিবর্তন এনেছে। সন্তান জন্মের পরপরই কাজে ফেরার পরিকল্পনা থাকলেও বাস্তব অভিজ্ঞতা তাঁকে বুঝিয়েছে, মাতৃত্বের সময়টুকু উপভোগ করা কতটা গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সন্তানকে সময় দেওয়া এবং পেশাগত দায়িত্ব একসঙ্গে সামলাতে গিয়ে শারীরিক ও মানসিক চাপ তৈরি হয়।
রাধিকা জানিয়েছেন, সন্তান জন্মের পর শরীর আগের অবস্থায় ফিরতে তাঁর প্রায় দুই বছর সময় লেগেছে। এখন তিনি মনে করেন, একই পরিস্থিতিতে পড়লে সন্তান জন্মের পর কিছুদিন কাজ থেকে বিরতি নিতেন।
অভিনেত্রী আরও বলেন, নিজের পক্ষে কথা বলতে পারা এবং প্রয়োজনের সময় ‘না’ বলতে পারাই তাঁর কাছে শক্তির প্রকাশ। অতীতে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও বিভিন্ন বিষয়ে সম্মতি দিয়েছেন, যার জন্য পরে অস্বস্তিতে ভুগতে হয়েছে।
এদিকে, নেটফ্লিক্সের নতুন নারীপ্রধান গ্যাংস্টার সিরিজ ‘আক্কা’তে রাধিকার উপস্থিতি দেখা যাচ্ছে। সিরিজটিতে দুই শক্তিশালী নারীর ক্ষমতার দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নিজের চরিত্রটিকে আকর্ষণীয় ও স্টাইলিশ উল্লেখ করে অভিনেত্রী জানিয়েছেন, এ ধরনের চরিত্রে আগে তিনি অভিনয় করেননি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন