০১:১৮ পি.এম
ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনিরের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। তারা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
রোববার দিবাগত রাত ১ টায় ইকে ৫৮৫ ফ্লাইটে তারা যুক্তরাজ্যের জন্য রওনা হন।
প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।
১৬ থেকে ২০ নভেম্বর এই সফরের সময় যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচিতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন