প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন যে, ফ্যাসিস্টরা পেছনের দরজা দিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি বলেন, "পাশের দেশের মদদে নৈরাজ্য করে আবারও ক্ষমতায় আসতে চায় ফ্যাসিস্ট শক্তি।"
সোমবার (১৬ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নতুন কমিটির নেতাদের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা বলেন তিনি।
রিজভী উল্লেখ করেন, জনগণ ফ্যাসিস্টদের পেছনের দরজা দিয়ে নৈরাজ্য তৈরির চেষ্টা সফল হতে দেবে না। তিনি বলেন, "ক্ষমতায় এসে তারা আবার ব্যাংকের টাকা পাচার করবেন, তাদের মন্ত্রী-এমপিরা সুখের জীবন যাপন করবেন সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, কানাডায়, দুবাইতে। ওই সুখের স্বর্গ তাদের আর কোনোদিন আসবে না।" তিনি আরও মন্তব্য করেন যে, পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়েছে।
নতুন কমিটি সম্পর্কে রিজভী বলেন, "এই কমিটি নিয়ে দক্ষিণ মহানগর শক্তিশালী হবে। জীবন বাজি রেখে সবাই কাজ করেছে দলের জন্য। তারা দলের দায়িত্বে থাকলে দল ঠিক থাকবে।"
এসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, "আগামীতে যত ষড়যন্ত্র করুক না কেনো প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। রাজনৈতিকভাবে জণগণকে সাথে নিয়ে যতরকম ষড়যন্ত্র আছে সবকিছু মোকাবিলা করব।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন