১০:৪৩ পি.এম
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরপর দুটি পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৫ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে প্রথম পোস্টে উল্লেখ করেন, দুই সপ্তাহের জন্য তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। পরে তিনি দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নাম উল্লেখ করেন।
প্রথম পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, "না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।"
আরও পড়ুন: ডেমরায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, পুলিশ গ্রেফতারের হুমকি
এর কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে তিনি বলেন, "রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আমাকে না দিলেন। তাহলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর ভাইকে দিন। শতগুণ ভালো নিয়ন্ত্রণ করতে পারবেন, অপারেশন ডেভিল হান্টের কথা মনে আছে?"
দ্বিতীয় পোস্টে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর দায়িত্ব পালনের সময় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’র প্রসঙ্গও তিনি তুলে ধরেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েও আসিফ মাহমুদ নিজের ও সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার প্রসঙ্গ তুলে ধরেছেন।
তার পরপর দেওয়া এই দুটি ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন: গোপালগঞ্জের ঘটনা দেখে মনে হয় না এটি বাংলাদেশ নামক রাষ্ট্রের অংশ: গোলাম পরওয়ার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন