ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যায় প্রাণহানির জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করলেন রিজভী


বন্যায় প্রাণহানির জন্য অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করলেন রিজভী

চলমান বন্যা পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানির জন্য বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী, এ কথা মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্যটি তিনি করেন।

রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, যার কারণে এত মানুষের প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এসময় তিনি বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তর্কের একপর্যায়ে রাস্তায় স্ত্রীকে গুলি করে হত্যা করলেন পুলিশ সদস্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


তর্কের একপর্যায়ে রাস্তায় স্ত্রীকে গুলি করে হত্যা করলেন পুলিশ সদস্য

ভারতের দিল্লিতে চলন্ত স্কুটারে তর্কাতর্কির কারণে স্ত্রীর উপর গুলি করে হত্যা করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম হচ্ছে মনিষ ভাটি।

সোমবার (১৩ জুলাই) ভোরবেলা পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পুলিশ সদস্য মনিষ ভাটি পলাতক রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এই তথ্য নির্ধারণ করা হয়েছে।

পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোরে মনিষ ভাটি এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা স্কুটারে যাচ্ছিলেন। এই পথেই দুজনের মধ্যে কোন একটি বিষয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মনিষ স্কুটার থামিয়ে তার স্ত্রীকে রাস্তায় নামিয়ে দেন এবং দুজনের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার এক পর্যায় মনিষ আচমকা তার কাছে থাকা পিস্তল দিয়ে তার স্ত্রীর দিকে গুলি করেন। প্রিয়াঙ্কা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে মনিষ স্কুটার নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার কিছু সময় পরে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ডেলিভারি বয় প্রিয়াঙ্কাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের স্থানে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে পূর্ব দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াঙ্কার মৃত্যু হয়।

দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মনিষ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে (এএটিএস) কর্মরত ছিলেন। নিহত প্রিয়াঙ্কার বয়স ছিল ২৬ বছর, তিনি পেশায় একজন শিক্ষক হিসেবে কাজ করতেন। আজ ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। নিজের জন্মদিনেই এই ভাবে স্বামীর হাতে প্রাণ হারাতে হলো তাকে।

এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। প্রিয়াঙ্কার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মনিষ ভাটিকে খুঁজে বের করার জন্য এবং তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা, জুতার বারিতে মীমাংসা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা, জুতার বারিতে মীমাংসা

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি মহব্বত আলী খাঁ হাতে নাতে ধরে নেওয়ার পরে, গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে জুতার বারি দিয়ে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়।

স্থানীয় এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মহব্বত আলী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এসে মহব্বত আলীকে হাতেনাতে ধরে ফেলেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায়, স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ ডাকা হয়। সালিশে মহব্বত আলীকে ২০টি জুতার বারির শাস্তির রায় দেওয়া হয় এবং সেখানেই বিচারকার্য সম্পন্ন হয়।

এলাকাবাসীর মত, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী, এমন অপরাধের বিচার গ্রাম্য সালিশে করার সুযোগ নেই। অপরাধীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল বলে তারা মন্তব্য করেন।

ভুক্তভোগীর ভাবী মরিয়ম খাতুন বলেন, নাসির খানের আহ্বানে গৌড়ীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল অহাবের সভাপতিত্বে সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের জামায়াতের আমির বাবু মোল্লা, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আ. মালেক, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আরশেদ আলম এবং খোরশেদ আলম। তিনি বলেন, সালিশি বৈঠকে প্রধানরা ২০টি জুতার বারির রায় ঘোষণা করেন এবং তা কার্যকর করেন। তবে আমাদের লোকজনদের সালিশে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা ওই সালিশের রায় মানি না।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণচেষ্টার বিচারের রায় নিয়ে আলোচনা শুরু হলে সোমবার (১৩ জুলাই) দুপুরে ওই কিশোরীর বড় ভাই এরশাদ আলী বাদী হয়ে খানায় মামলা করেন।

গৌরিগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামায়াতের আমির বাবু মোল্লা বলেন, বিচার করা হয়েছে মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে। প্রথমে ৭টা জুতার বাড়ি ও গায়ে কাদা দিয়ে এলাকাটা ঘুরানোর কথা ছিল। কিন্তু আমি বলেছি এটি না করে ২০টা জুতার বারি দেওয়া হোক। জুতার বারি দিয়ে দুই পক্ষের শেষ স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।

গৌড়ীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রামানিক সালিশের রায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সালিশে আমাকে ডেকে নেয়া হয়েছিল। সেই সালিশে রায় হয়েছে ২০টা জুতার বারি দেওয়ার। আমার পরিষদের গ্রাম পুলিশ দিয়ে জুতার বারি দেওয়া হয়। এই বিচারের ঘটনা নিয়ে সমালোচনা হলে আমি বাদীপক্ষকে আইনের আশ্রয় নিতে বলেছি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সালিশি বৈঠকের কথা তাকে দেখা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার চেষ্টা চলছে। ইতোমধ্যে অভিযোগ পেয়েছেন এবং আজই মামলা রজু করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে শূন্যপদগুলোর সংখ্যা বিপুল। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

এ সম্পর্কিত তথ্যটি স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলাকালীন জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অর্পিত মোট পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে শূন্য চিকিৎসক পদের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৭টি, যা উদ্বেগজনক। নার্সদের ক্ষেত্রেও চিত্রটি আশাব্যঞ্জক নয়। দেশের ৪৯ হাজার ৮৭৯টি নার্স পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন এবং শূন্য রয়েছে ৪ হাজার ৫৭৭টি পদ।

তার দেওয়া তথ্যানুযায়ী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে। মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে মোট অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে মাঠ পর্যায়েই শূন্য পদের সংখ্যা ১৮ হাজার ৯৪৭টি। এর মধ্যে পরিবার কল্যাণ সহকারী বা এফডব্লিউএ পদের সংখ্যা ২৩ হাজার ৫০০টি, যেখানে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন এবং শূন্য রয়েছেন ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা বা এফডব্লিউভি পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ফাঁকা রয়েছে ৩ হাজার ১৬১টি। কমিউনিটি ক্লিনিকগুলোতে সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ফাঁকা পদ ৫৪০টি। স্বাস্থ্য সহকারী বা এইচএ পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য পদ ৬ হাজার ৯৫৩টি রয়েছে।

সংসদে মন্ত্রী আরও বলেন, শূন্য পদে জনবল নিয়োগ হচ্ছে সরকারের একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসকদের সংকট কাটাতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। সিনিয়র স্টাফ নার্সদের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান।

মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দশম গ্রেডের মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে ১৯ এপ্রিল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পিএসসি। এখন নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। যা শেষ হওয়ার পর সেই অনুযায়ী তাদের পদায়নের চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করা হবে।

এ প্রেক্ষিতে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অতিদ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।" দ্রুততম সময়ে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শূন্য পদগুলোতে জনবল পদায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন-জি বিক্ষোভে উত্তপ্ত হয়েছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


জেন-জি বিক্ষোভে উত্তপ্ত হয়েছে নেপাল

বেকারত্ব এবং অর্থনৈতিক দুর্দশা ঘিরে নেপাল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষ ও ক্ষোভ রাস্তায় ছড়িয়ে পড়ছে। গত তিন দিনে দেশটিতে তিন যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজন ইতিমধ্যে মারা গেছেন, আর তৃতীয়জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার পর 'বালেন' নামে পরিচিত দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে আন্দোলন করছেন। দেশটির প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, দেশের তরুণদের মনে আশা ও আস্থা জাগাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বালেন্দ্র শাহর সরকার। খবরটি এনডিটিভির।

প্রতিবেদন অনুযায়ী, দেশের তরুণ প্রজন্মের সংগঠন 'জেন-জি নেপাল' প্রধানমন্ত্রী বালেন শাহর বিরুদ্ধে গণবিরোধী ও স্বৈরাচারী কায়দায় সরকার পরিচালনার অভিযোগ করেছে। সংগঠনটি জানিয়েছে, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং আয় বাড়ানোর লক্ষ্যে সরকারের বাজেট ও নীতিমালায় বাস্তবসম্মত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ২০২৩ সালে প্রেম আচার্য নামের এক ব্যক্তির আত্মাহুতির বিষয়টি আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। उस সময় কাঠমান্ডুর তৎকালীন মেয়র বালেন্দ্র শাহ ওই ঘটনাকে 'রাষ্ট্রের চরম ব্যর্থতা' বলে অভিহিত করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তার রহস্যজনক নীরবতা বিরোধী দল এবং বিক্ষোভকারী উভয় পক্ষের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দিচ্ছে।

এই ঘটনা তরুণদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সরকারি নীতিমালার কার্যকারিতা নিয়ে উদ্বেগ নতুন করে বাড়িয়ে করেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সতর্ক করে বলেছে, সরকার যদি এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এই বিক্ষোভ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

২০২২ সালে মেয়র হওয়ার পর বালেন শাহ শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছিলেন। সেই সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে যানজট পরিস্থিতির উন্নতি হলেও রাস্তার পাশে থাকা হকার এবং বস্তিবাসীদের কাছ থেকে তাকে তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল।

তবে বালেন শাহর প্রভাব কেবল প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে চলা বিক্ষোভের সময় তার গানগুলো তরুণদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, বেকারত্ব, দুর্নীতি এবং ধীরগতির অর্থনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণে সৃষ্ট এই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। সেই সময় আন্দোলনকারীরা বালেনের 'নেপাল হাসেকো' (হাসছে নেপাল) গানটিকে তাদের প্রতিবাদের প্রতীক বানিয়েছিলেন।

এবং পরে গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে তার দল বিশাল জয় লাভ করে; যা নেপালের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় ধাক্কা ছিল। বালেন শাহ ঝাপা-৫ আসনে দেশের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করে নিজের রাজনৈতিক শক্তির জানান দেন। মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নেপালের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%