প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চলমান বন্যা পরিস্থিতিতে ব্যাপক প্রাণহানির জন্য বিগত ‘ফ্যাসিস্ট’ সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী, এ কথা মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্যটি তিনি করেন।
রিজভী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, যার কারণে এত মানুষের প্রাণহানি ঘটেছে।
তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াতের সুবিধার্থে হাওরের মাঝ দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে হাওরের স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়েছে এবং প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজনৈতিক বিবেচনায় দলীয় নেতাকর্মীদের ঠিকাদারি সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, একটি বিশেষ দেশকে খুশি করার উদ্দেশ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করেছিল শেখ হাসিনা সরকার। এর ফলে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এসময় তিনি বন্যাকবলিত এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন