প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে শূন্যপদগুলোর সংখ্যা বিপুল। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।
এ সম্পর্কিত তথ্যটি স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলাকালীন জানিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অর্পিত মোট পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে শূন্য চিকিৎসক পদের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৭টি, যা উদ্বেগজনক। নার্সদের ক্ষেত্রেও চিত্রটি আশাব্যঞ্জক নয়। দেশের ৪৯ হাজার ৮৭৯টি নার্স পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন এবং শূন্য রয়েছে ৪ হাজার ৫৭৭টি পদ।
তার দেওয়া তথ্যানুযায়ী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে। মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে মোট অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে মাঠ পর্যায়েই শূন্য পদের সংখ্যা ১৮ হাজার ৯৪৭টি। এর মধ্যে পরিবার কল্যাণ সহকারী বা এফডব্লিউএ পদের সংখ্যা ২৩ হাজার ৫০০টি, যেখানে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন এবং শূন্য রয়েছেন ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা বা এফডব্লিউভি পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ফাঁকা রয়েছে ৩ হাজার ১৬১টি। কমিউনিটি ক্লিনিকগুলোতে সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ফাঁকা পদ ৫৪০টি। স্বাস্থ্য সহকারী বা এইচএ পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য পদ ৬ হাজার ৯৫৩টি রয়েছে।
সংসদে মন্ত্রী আরও বলেন, শূন্য পদে জনবল নিয়োগ হচ্ছে সরকারের একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসকদের সংকট কাটাতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। সিনিয়র স্টাফ নার্সদের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান।
মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দশম গ্রেডের মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে ১৯ এপ্রিল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পিএসসি। এখন নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। যা শেষ হওয়ার পর সেই অনুযায়ী তাদের পদায়নের চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করা হবে।
এ প্রেক্ষিতে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অতিদ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।" দ্রুততম সময়ে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শূন্য পদগুলোতে জনবল পদায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন