প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের দিল্লিতে চলন্ত স্কুটারে তর্কাতর্কির কারণে স্ত্রীর উপর গুলি করে হত্যা করার অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম হচ্ছে মনিষ ভাটি।
সোমবার (১৩ জুলাই) ভোরবেলা পূর্ব দিল্লির কল্যাণপুরী এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পুলিশ সদস্য মনিষ ভাটি পলাতক রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে এই তথ্য নির্ধারণ করা হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার ভোরে মনিষ ভাটি এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা স্কুটারে যাচ্ছিলেন। এই পথেই দুজনের মধ্যে কোন একটি বিষয়ে তর্ক শুরু হয়। একপর্যায়ে মনিষ স্কুটার থামিয়ে তার স্ত্রীকে রাস্তায় নামিয়ে দেন এবং দুজনের মধ্যে তুমুল ঝগড়া চলতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝগড়ার এক পর্যায় মনিষ আচমকা তার কাছে থাকা পিস্তল দিয়ে তার স্ত্রীর দিকে গুলি করেন। প্রিয়াঙ্কা রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে মনিষ স্কুটার নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার কিছু সময় পরে, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন ডেলিভারি বয় প্রিয়াঙ্কাকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশের স্থানে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত উদ্ধার করে পূর্ব দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াঙ্কার মৃত্যু হয়।
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মনিষ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির অ্যান্টি-অটো থেফট স্কোয়াডে (এএটিএস) কর্মরত ছিলেন। নিহত প্রিয়াঙ্কার বয়স ছিল ২৬ বছর, তিনি পেশায় একজন শিক্ষক হিসেবে কাজ করতেন। আজ ছিল প্রিয়াঙ্কার জন্মদিন। নিজের জন্মদিনেই এই ভাবে স্বামীর হাতে প্রাণ হারাতে হলো তাকে।
এই ঘটনার প্রেক্ষিতে দিল্লি পুলিশ একটি হত্যা মামলা দায়ের করেছে। প্রিয়াঙ্কার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মনিষ ভাটিকে খুঁজে বের করার জন্য এবং তাকে গ্রেপ্তারে ইতিমধ্যেই পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন