ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা, জুতার বারিতে মীমাংসা


বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার ঘটনা, জুতার বারিতে মীমাংসা

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামে একটি ঘটনা ঘটেছে। সেখানে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি মহব্বত আলী খাঁ হাতে নাতে ধরে নেওয়ার পরে, গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে জুতার বারি দিয়ে ছেড়ে দেওয়ার খবর পাওয়া যায়।

স্থানীয় এবং ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই কিশোরী বাড়িতে একা ছিলেন। এই সুযোগে প্রতিবেশী মহব্বত আলী বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন এসে মহব্বত আলীকে হাতেনাতে ধরে ফেলেন।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায়, স্থানীয় প্রভাবশালীদের উপস্থিতিতে একটি গ্রাম্য সালিশ ডাকা হয়। সালিশে মহব্বত আলীকে ২০টি জুতার বারির শাস্তির রায় দেওয়া হয় এবং সেখানেই বিচারকার্য সম্পন্ন হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এলাকাবাসীর মত, ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা একটি গুরুতর ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী, এমন অপরাধের বিচার গ্রাম্য সালিশে করার সুযোগ নেই। অপরাধীকে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশের কাছে সোপর্দ করা উচিত ছিল বলে তারা মন্তব্য করেন।

ভুক্তভোগীর ভাবী মরিয়ম খাতুন বলেন, নাসির খানের আহ্বানে গৌড়ীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল অহাবের সভাপতিত্বে সালিশি বৈঠকে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের জামায়াতের আমির বাবু মোল্লা, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার আ. মালেক, ২নং ওয়ার্ডের সাবেক মেম্বার আরশেদ আলম এবং খোরশেদ আলম। তিনি বলেন, সালিশি বৈঠকে প্রধানরা ২০টি জুতার বারির রায় ঘোষণা করেন এবং তা কার্যকর করেন। তবে আমাদের লোকজনদের সালিশে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা ওই সালিশের রায় মানি না।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ষণচেষ্টার বিচারের রায় নিয়ে আলোচনা শুরু হলে সোমবার (১৩ জুলাই) দুপুরে ওই কিশোরীর বড় ভাই এরশাদ আলী বাদী হয়ে খানায় মামলা করেন।

গৌরিগ্রাম ইউনিয়নের ১নং ওয়ার্ডের জামায়াতের আমির বাবু মোল্লা বলেন, বিচার করা হয়েছে মেম্বার ও চেয়ারম্যানের মাধ্যমে। প্রথমে ৭টা জুতার বাড়ি ও গায়ে কাদা দিয়ে এলাকাটা ঘুরানোর কথা ছিল। কিন্তু আমি বলেছি এটি না করে ২০টা জুতার বারি দেওয়া হোক। জুতার বারি দিয়ে দুই পক্ষের শেষ স্বাক্ষর নিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

গৌড়ীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব প্রামানিক সালিশের রায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সালিশে আমাকে ডেকে নেয়া হয়েছিল। সেই সালিশে রায় হয়েছে ২০টা জুতার বারি দেওয়ার। আমার পরিষদের গ্রাম পুলিশ দিয়ে জুতার বারি দেওয়া হয়। এই বিচারের ঘটনা নিয়ে সমালোচনা হলে আমি বাদীপক্ষকে আইনের আশ্রয় নিতে বলেছি।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সালিশি বৈঠকের কথা তাকে দেখা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থার চেষ্টা চলছে। ইতোমধ্যে অভিযোগ পেয়েছেন এবং আজই মামলা রজু করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


এক লাখ স্বাস্থ্যকর্মীর নিয়োগ শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে শূন্যপদগুলোর সংখ্যা বিপুল। তাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে শিগগিরই এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

এ সম্পর্কিত তথ্যটি স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন চলাকালীন জানিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অর্পিত মোট পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে শূন্য চিকিৎসক পদের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৪০৭টি, যা উদ্বেগজনক। নার্সদের ক্ষেত্রেও চিত্রটি আশাব্যঞ্জক নয়। দেশের ৪৯ হাজার ৮৭৯টি নার্স পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৪৫ হাজার ৩০২ জন এবং শূন্য রয়েছে ৪ হাজার ৫৭৭টি পদ।

তার দেওয়া তথ্যানুযায়ী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে। মাঠ পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে মোট অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ৪৬ হাজার ২৮৩ জন। ফলে মাঠ পর্যায়েই শূন্য পদের সংখ্যা ১৮ হাজার ৯৪৭টি। এর মধ্যে পরিবার কল্যাণ সহকারী বা এফডব্লিউএ পদের সংখ্যা ২৩ হাজার ৫০০টি, যেখানে কর্মরত আছেন ১৫ হাজার ২০৭ জন এবং শূন্য রয়েছেন ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা বা এফডব্লিউভি পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ফাঁকা রয়েছে ৩ হাজার ১৬১টি। কমিউনিটি ক্লিনিকগুলোতে সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ফাঁকা পদ ৫৪০টি। স্বাস্থ্য সহকারী বা এইচএ পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য পদ ৬ হাজার ৯৫৩টি রয়েছে।

সংসদে মন্ত্রী আরও বলেন, শূন্য পদে জনবল নিয়োগ হচ্ছে সরকারের একটি চলমান প্রক্রিয়া। চিকিৎসকদের সংকট কাটাতে ৪৫তম বিসিএসের মাধ্যমে ৪৫০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। সিনিয়র স্টাফ নার্সদের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে নিয়োগ কার্যক্রম চলমান।

মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দশম গ্রেডের মিডওয়াইফ পদ পূরণের লক্ষ্যে ১৯ এপ্রিল নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে পিএসসি। এখন নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের কাজ চলছে। যা শেষ হওয়ার পর সেই অনুযায়ী তাদের পদায়নের চূড়ান্ত কার্যক্রম গ্রহণ করা হবে।

এ প্রেক্ষিতে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দেশের চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অতিদ্রুত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।" দ্রুততম সময়ে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে শূন্য পদগুলোতে জনবল পদায়ন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেন-জি বিক্ষোভে উত্তপ্ত হয়েছে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


জেন-জি বিক্ষোভে উত্তপ্ত হয়েছে নেপাল

বেকারত্ব এবং অর্থনৈতিক দুর্দশা ঘিরে নেপাল আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। দেশটির তরুণ প্রজন্মের ক্রমবর্ধমান অসন্তোষ ও ক্ষোভ রাস্তায় ছড়িয়ে পড়ছে। গত তিন দিনে দেশটিতে তিন যুবক শরীরে পেট্রোল ঢেলে আত্মাহুতির চেষ্টা করেছেন। তাদের মধ্যে দুজন ইতিমধ্যে মারা গেছেন, আর তৃতীয়জন গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার পর 'বালেন' নামে পরিচিত দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর পদত্যাগের দাবি আরও জোরালো হয়েছে। বিক্ষোভকারীরা রাজধানী কাঠমান্ডুর রাস্তায় নেমে আন্দোলন করছেন। দেশটির প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেছে, দেশের তরুণদের মনে আশা ও আস্থা জাগাতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বালেন্দ্র শাহর সরকার। খবরটি এনডিটিভির।

প্রতিবেদন অনুযায়ী, দেশের তরুণ প্রজন্মের সংগঠন 'জেন-জি নেপাল' প্রধানমন্ত্রী বালেন শাহর বিরুদ্ধে গণবিরোধী ও স্বৈরাচারী কায়দায় সরকার পরিচালনার অভিযোগ করেছে। সংগঠনটি জানিয়েছে, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং আয় বাড়ানোর লক্ষ্যে সরকারের বাজেট ও নীতিমালায় বাস্তবসম্মত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ায় ২০২৩ সালে প্রেম আচার্য নামের এক ব্যক্তির আত্মাহুতির বিষয়টি আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে। उस সময় কাঠমান্ডুর তৎকালীন মেয়র বালেন্দ্র শাহ ওই ঘটনাকে 'রাষ্ট্রের চরম ব্যর্থতা' বলে অভিহিত করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তার রহস্যজনক নীরবতা বিরোধী দল এবং বিক্ষোভকারী উভয় পক্ষের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দিচ্ছে।

এই ঘটনা তরুণদের অবনতিশীল মানসিক স্বাস্থ্য, ক্রমবর্ধমান বেকারত্ব এবং সরকারি নীতিমালার কার্যকারিতা নিয়ে উদ্বেগ নতুন করে বাড়িয়ে করেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজ সতর্ক করে বলেছে, সরকার যদি এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এই বিক্ষোভ আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

২০২২ সালে মেয়র হওয়ার পর বালেন শাহ শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেশ সুনাম কুড়িয়েছিলেন। সেই সময় অবৈধ স্থাপনা উচ্ছেদের কারণে যানজট পরিস্থিতির উন্নতি হলেও রাস্তার পাশে থাকা হকার এবং বস্তিবাসীদের কাছ থেকে তাকে তীব্র বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল।

তবে বালেন শাহর প্রভাব কেবল প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গত বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে চলা বিক্ষোভের সময় তার গানগুলো তরুণদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা, বেকারত্ব, দুর্নীতি এবং ধীরগতির অর্থনীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভের কারণে সৃষ্ট এই আন্দোলনে অন্তত ৭৭ জন নিহত হন। সেই সময় আন্দোলনকারীরা বালেনের 'নেপাল হাসেকো' (হাসছে নেপাল) গানটিকে তাদের প্রতিবাদের প্রতীক বানিয়েছিলেন।

এবং পরে গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে তার দল বিশাল জয় লাভ করে; যা নেপালের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোর জন্য একটি বড় ধাক্কা ছিল। বালেন শাহ ঝাপা-৫ আসনে দেশের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে পরাজিত করে নিজের রাজনৈতিক শক্তির জানান দেন। মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তিনি নেপালের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় লিজ নেওয়া পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


মান্দায় লিজ নেওয়া পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দা উপজেলায় সরকারি নিয়মনীতি মেনে ইজারা নেওয়া একটি পুকুর জোরপূর্বক দখলচেষ্টার ঘটনা ঘটছে। এই কারণে বহিরাগতদের হস্তক্ষেপ এবং মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংবাদ সম্মেলন করেছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) মান্দা শাখা কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সংবাদ সম্মেলনে ‘নাপিতপাড়া-পারকুলিহার মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড’-এর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, সমিতির ২১ জন নিবন্ধিত খেটে-খাওয়া মৎস্যজীবী সদস্য সরকারি বিধি-বিধান অনুসরণ করে নাপিতপাড়া মৌজার দাগ নং ৬৫১ ও ৭৩৯-এর মোট ৯ দশমিক ৩৬ একর পুকুর ১৪৩১ থেকে ১৪৩৩ বঙ্গাব্দ পর্যন্ত তিন বছরের জন্য সরকারিভাবে ইজারা গ্রহণ করেন। ইজারা পাওয়ার পর পুকুরটির সীমানা নির্ধারণ ও দখল বুঝে পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করা হলে, ২০২৪ সালের ২৫ জুলাই সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নির্দেশনায় সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ার সীমানা নির্ধারণ করে সমিতিকে দখল বুঝিয়ে দেন।

তিনি দাবি করেন যে, সমিতির কাছে সরকার প্রদত্ত ডিসিআর (DCR), টিসিআর (TCR), ব্যাংক চালান এবং অন্যান্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র সংরক্ষিত রয়েছে। তাঁরা আইনগতভাবে দীর্ঘদিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, চলতি বছর ইজারার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এলাকার কিছু স্বার্থান্বেষী ও বহিরাগত ব্যক্তি পুকুরটি দখলের অপচেষ্টা চালাচ্ছেন। মো. হেলাল উদ্দিন, সাহেব আলী ও মো. মঞ্জু নামক কয়েকজনের বিরুদ্ধে কোনো আইনি সম্পর্ক না থাকা সত্ত্বেও পুকুর দখলের চেষ্টা, মাছ আহরণে বাধা সৃষ্টি, উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মিথ্যা মানববন্ধনের আয়োজনের অভিযোগ তোলা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয় যে, প্রশাসন প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইনগতভাবে পুকুরের দখল বুঝিয়ে দেওয়ার পরও একটি মহল পরিকল্পিতভাবে সমিতির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁদের অব্যাহত হুমকি ও হয়রানির কারণে সমিতির ২১টি দরিদ্র মৎস্যজীবী পরিবার নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী মৎস্যজীবীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরপূর্বক দখলচেষ্টা ও হয়রানির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার দাবি জানান। পাশাপাশি বৈধ ইজারার আওতায় নির্বিঘ্নে মাছ চাষ ও জীবিকা নির্বাহের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নতুন কমিটি গঠন, সভাপতিত্ব প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪১ পি.এম


মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য নতুন কমিটি গঠন, সভাপতিত্ব প্রধানমন্ত্রী

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নাগরিকদের উদ্ধারের জন্য সরকার একটি উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন করেছে। সরকারের এই নতুন পদক্ষেপের উদ্দেশ্য হচ্ছে রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করা। উক্ত কমিটির নাম ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ এবং এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী নিজেই।

সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রোববার (১২ জুলাই) একটি প্রজ্ঞাপন জারি করে এই কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। ১১ সদস্যের এই কমিটিতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা অন্তর্ভুক্ত আছেন।

প্রজ্ঞাপনের উল্লেখ অনুযায়ী, প্রধানমন্ত্রী কমিটির সভাপতি থাকবেন। সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। কমিটির ‘প্রধান সমন্বয়ক’ হিসেবে দায়িত্ব পালন করবেন সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার। অন্যদিকে, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক সদস্যসচিব হিসেবে কাজ করবেন।

অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন পুলিশের আইজিপি, এনএসআইয়ের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক। ৫ জন শীর্ষ কর্মকর্তাকে সহায়তা করার জন্য কমিটিতে যুক্ত করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন— শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি এবং অন্যান্য সংস্থা প্রধান।

কমিটির কার্যপরিধিতে এটি রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রাধিকার নির্ধারণ করবে এবং বিভিন্ন সংস্থার কার্যক্রমের তদারকি করবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাজের পরিধি সুনির্দিষ্ট করতে এটি কাজ করবে।

এছাড়া, প্রধান সমন্বয়কের তত্ত্বাবধানে একটি বিশেষ ‘পর্ষদ’ গঠন করা হবে। এই পর্ষদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর দায়িত্ব নির্ধারণ করবে এবং রোহিঙ্গাদের উচ্চতর ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি কৌশল তৈরি করবে। এই বিশেষ ‘পর্ষদ’ আগামী ৩ মাস বা ৯০ দিনের মধ্যে তাদের কৌশল জাতীয় কমিটির কাছে জমা দেবে।

কমিটির প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধা দেবে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। তবে, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, পরবর্তীতে কমিটির সিদ্ধান্ত অনুসারে অন্য যেকোনো গোয়েন্দা সংস্থা বা আইন প্রয়োগকারী সংস্থানকে দায়িত্ব দেওয়া যেতে পারে।

কমিটি প্রয়োজনে যেকোনো সামরিক বা বেসামরিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান বা উপযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য অন্তর্ভুক্ত করতে পারবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%