ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন


মেহেরপুর জেলা ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠন

মেহেরপুর, ২২ নভেম্বর ২০২৬ : নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে মেহেরপুর জেলা ছাত্রদলের। সভাপতি হিসেবে মো. সাজেদুর রহমান (বিপ্লব), সাধারণ সম্পাদক হিসেবে মো. জারজীস ইউসুফ রমিক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. লিংকন হোসেন মনোনীত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. রিপন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. লিজন আলী এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. মাকছুদুল হক দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন: ইঞ্জিন বিকল হওয়ায় বোট থেকে ২৯ পুণ্যার্থীকে উদ্ধার করেছে কোস্টগার্ড

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান খান ফোন করে শ্রদ্ধা কাপুরকে ক্ষমা চাইলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


সালমান খান ফোন করে শ্রদ্ধা কাপুরকে ক্ষমা চাইলেন

বলিউডে একই দিনে মুক্তির জন্য প্রস্তুত রয়েছে দুটি বিগ বাজেটের সিনেমা। এই খবর জানার পর অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে ফোন করে দেরি না করে ক্ষমা চেয়েছেন বলিউডের মেগাস্টার সালমান খান।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সালমান খানের অভিনীত সিনেমা 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' এবং শ্রদ্ধা কাপুরের অভিনীত সিনেমা 'ইথা'।

একই দিনে সিনেমা দুটির মুক্তির বিষয়টি সালমান খানকে হতাশ করেছে। এই কারণে তিনি শ্রদ্ধা কাপুরকে ফোন করেন। অভিনেত্রী বিষয়টি জানতেন না, তাই সালমান তার কাছে ক্ষমা চান। অভিনেতার মন্তব্য,

"আমরা যখন আমাদের সিনেমার মুক্তির তারিখ ৪ ডিসেম্বর ঘোষণা করি, তখন জানতাম না যে শ্রদ্ধার সিনেমাও ওই দিন মুক্তি পাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমার সত্যিই খুব খারাপ লাগে। যদি জানতাম, তাহলে শ্রদ্ধার সঙ্গে একই দিনে আমার সিনেমা মুক্তি দিতাম না।"

সালমান বলেন,

"আমি ওদের বড় হতে দেখেছি। তাই শ্রদ্ধাকে ফোন করেছিলাম। আমাদের কথা হয়েছে। আমি দুঃখ প্রকাশ করি। কিন্তু শ্রদ্ধা বিষয়টি বেশ সহজভাবে নিয়েছে। যা জানতে পেরে এখন আমি খুশি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিয়ানমার আসিয়ানের সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অন্যায্য বলল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


মিয়ানমার আসিয়ানের সিদ্ধান্তকে বৈষম্যমূলক ও অন্যায্য বলল

মিয়ানমারের সেনাসমর্থিত সরকার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছে। দেশটি জোটের সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ বলে উল্লেখ করে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেছে।

রোববার (২২ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, শনিবার (২১ নভেম্বর) মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ফিলিপাইনে ১৫ থেকে ১৭ নভেম্বর অনুষ্ঠিত আসিয়ানের ৪৯তম সম্মেলনে দেশটির ইতিবাচক পদক্ষেপগুলো যথাযথভাবে উপস্থাপন করা হয়নি। তাদের দাবি, আসিয়ানের বৈঠকে মিয়ানমারের মতামতকে উপেক্ষা করা হচ্ছে এবং সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে।

এর আগে আসিয়ানের নেতারা জানিয়েছিলেন, মিয়ানমার সংকট সমাধানের জন্য পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি দেখালে দেশটির পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ধীরে ধীরে ফিরিয়ে দেওয়া হতে পারে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাতে এক লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ লাখের বেশি মানুষ।

উল্লেখ্য, আসিয়ান হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের একটি আঞ্চলিক জোট। এর পূর্ণ নাম ‘অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস’ (Association of Southeast Asian Nations-ASEAN)। অর্থাৎ দক্ষিণ-পূর্ব এশীয় জাতি সংস্থা। জোটটির মূল লক্ষ্য আঞ্চলিক অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামাল্লায় ফিলিস্তিনিদের গ্রামে ইসরাইলি সেটেলারদের তাণ্ডব, বাড়িঘর ও গাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


রামাল্লায় ফিলিস্তিনিদের গ্রামে ইসরাইলি সেটেলারদের তাণ্ডব, বাড়িঘর ও গাড়িতে আগুন

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার নিকটবর্তী কয়েকটি ফিলিস্তিনি গ্রামে হামলা চালিয়ে বাড়ি ও গাড়িতে আগুন ধরিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

রোববার (২২ নভেম্বর) রাতে দেইর আল-সুদান, দেইর আবু মাশাল এবং কাফর মালিক গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, দেইর আল-সুদান গ্রামে একাধিক বাড়ি ও গাড়িতে আগুন লাগানো হয়। অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বাড়িঘরের আশেপাশে একাধিক স্থানে আগুন জ্বলছে।

এছাড়া, একই এলাকার দেইর আবু মাশাল এবং কাফর মালিক গ্রামে গাড়িতে আগুন দেয়ার ভিডিওও প্রকাশিত হয়েছে। কাফর মালিকের বিভিন্ন স্থানে ‘সুসিয়া থেকে শুভেচ্ছা’ লেখা গ্রাফিতি দেখা যায়। এই লেখা সুসিয়া এলাকার একটি অবৈধ বসতি সম্প্রতি উচ্ছেদের ঘটনার প্রতি ইঙ্গিত করে।

অন্যদিকে, পশ্চিম তীরের জেনিনের কাছে ফান্দাকুমিয়া গ্রামে ফিলিস্তিনি এক ফল ও সবজির দোকান থেকে পণ্য লুটের ঘটনায় ইসরাইলি পুলিশ দোকান মালিকদের জবানবন্দি গ্রহণ করেছে।

দ্য টাইমস অব ইসরাইলকে পুলিশ জানায়, গত সপ্তাহে ওই দোকান থেকে বসতি স্থাপনকারীদের পণ্য নিয়ে যাওয়ার ঘটনার পর মালিকদের সাক্ষ্য নেয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন বসতি স্থাপনকারী একটি পিকআপে ফল ও সবজি তুলছেন। এ সময় ফিলিস্তিনি দোকানিরা কাছেই দাঁড়িয়ে ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজির আকস্মিক পরিদর্শন, প্রশাসন নড়েচড়ে বসল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজির আকস্মিক পরিদর্শন, প্রশাসন নড়েচড়ে বসল

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। শনিবার (২১ নভেম্বর) দুপুরে তিনি হাসপাতালে পৌঁছান, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। মহাপরিচালকের অনাকাঙ্ক্ষিত আগমনে হাসপাতালজুড়ে তোলপাড় শুরু হয়, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী সবাই তৎক্ষণাৎ ছুটে আসেন।

পরিদর্শনের সময় তিনি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসার পরিবেশ এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। কর্মকর্তা-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা সঠিকভাবে হচ্ছে কি না, তা খতিয়ে দেখেন। কে সময়মতো আসেন এবং কে দেরি করেন, সবকিছুর খোঁজ নেন। হাসপাতালের ওয়ার্ড, বারান্দা, টয়লেট, বহির্বিভাগ ও জরুরি বিভাগের পরিষ্কার-পরিচ্ছন্নতা সরেজমিনে ঘুরে দেখেন। হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য তিনি কঠোর নির্দেশনা দেন। পুরোনো, অকেজো ও নষ্ট যন্ত্রপাতি ও মালামালের কনডেমনেশন কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

মহাপরিচালক নিজ হাতে ফাইলপত্র দেখছেন, রেজিস্ট্রার খাতা পরীক্ষা করছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলছেন। তিনি চিকিৎসকদের কক্ষে বসে রোগীদের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র যাচাই করছেন।

পরিদর্শনের সবচেয়ে মানবিক মুহূর্ত ছিল যখন মহাপরিচালক হাসপাতালে চিকিৎসাধীন সন্দেহজনক হাম (মিজেলস) আক্রান্ত রোগীদের দেখতে যান। তিনি রোগীদের বেডের পাশে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। রোগীরা ঠিকমতো ওষুধ পাচ্ছেন কি না এবং সেবা পাচ্ছেন কি না- তা জানতে চান। চিকিৎসকদের তিনি হাম রোগীদের প্রতি বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন বলেন, ‘মহাপরিচালক স্যার নিজে এসে আমার বাচ্চার খবর নিয়েছেন। এটা দেখে খুব ভালো লাগল। আমরা চাই হাসপাতালে সব সময় এমন সেবা থাকুক।’

পরিদর্শন শেষে মহাপরিচালক সংশ্লিষ্টদের রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং দায়িত্বে অবহেলা না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, হাসপাতালে আসা প্রতিটি রোগী যেন সম্মান ও সঠিক চিকিৎসা পায়, সেটাই সবার প্রথম দায়িত্ব।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুনসহ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। ডা. সাদিয়া তাসনিম মুনমুন মহাপরিচালককে হাসপাতালের সার্বিক কার্যক্রম, জনবল সংকট, ওষুধ সরবরাহ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহাপরিচালকের এই আকস্মিক পরিদর্শনকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই পরিদর্শন শুধুমাত্র একদিনের জন্য নয়, এর সুফল যেন স্থায়ী হয়।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বড় স্যার এসেছেন, এটা ভালো খবর। এখন থেকে যদি ডাক্তাররা ঠিকমতো থাকেন, হাসপাতাল পরিষ্কার থাকে, রোগীরা ভালো সেবা পান-তাহলেই এই পরিদর্শন সার্থক হবে।’

আরেক বাসিন্দা বলেন, ‘কালিয়াকৈরে লাখ লাখ মানুষের ভরসা এই হাসপাতাল। গরিব মানুষ এখানেই চিকিৎসা নিতে আসে। আমরা চাই হাসপাতালটা আরও ভালো হোক।’

কালিয়াকৈরবাসীর একটাই চাওয়া- পরিদর্শনের পর হাসপাতালে সেবার মান আরও বাড়ুক, রোগীরা হাসিমুখে বাড়ি ফিরুক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%