প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ফুটবল ম্যাচ চলাকালে খেলোয়াড়দের শক্তিশালী শট বা ক্লিয়ারেন্স প্রায়ই গ্যালারিতে গিয়ে পড়ে। যখন বলটি সমর্থকের হাতে আসে, তখন তিনি কিছু সময় উল্লাস করেন, ছবি তোলেন কিংবা স্মরণীয় মুহূর্তটি উপভোগ করেন। তবে সবশেষে বলটি মাঠে ফিরিয়ে দিতেই হয়। প্রশ্ন হলো, দর্শক সেই বল স্মারক হিসেবে কেন নিজের কাছে রাখতে পারেন না?
এর পেছনে ফুটবলের দীর্ঘ সময়ের প্রথা এবং আধুনিক প্রযুক্তিগত বাস্তবতা রয়েছে। অতীতে একটি ম্যাচে একটিমাত্র বলই ব্যবহৃত হত। সেক্ষেত্রে বল গ্যালারিতে চলে গেলে যদি সেটি ফিরিয়ে না আসত, তখন খেলা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকত। এজন্য দর্শকদের বল মাঠে ফিরিয়ে দেওয়ার একটি অলিখিত নিয়ম গড়ে উঠেছিল, যা আজও অনুসরণ করা হয়।
বর্তমানে একই ম্যাচে একাধিক বল ব্যবহার করা হলেও সেই প্রথা অক্ষুণ্ন রয়েছে। ম্যাচের বল দর্শকদের ব্যক্তিগত স্মারক হিসেবে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না।
অন্য একটি কারণ হলো প্রযুক্তি। আধুনিক আন্তর্জাতিক ফুটবলে ব্যবহৃত বলের মধ্যে উন্নত প্রযুক্তির সংযোজন করা হয়েছে। বলের ভেতরে বিশেষ চিপ ও মোশন সেন্সর থাকে, যা ম্যাচ চলাকালে বলের গতি, অবস্থান এবং স্পর্শসহ বিভিন্ন তথ্য রিয়েল-টাইমে সংগ্রহ করে। এই তথ্য মাঠে থাকা ট্র্যাকিং ক্যামেরা ও ভিডিও প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে ব্যবহৃত হয়।
এই উন্নত প্রযুক্তির কারণে প্রতিটি ম্যাচের বল তৈরির খরচও অনেক বেড়ে যায়। তাই বল হারিয়ে যাওয়া কিংবা দর্শকদের কাছে থেকে যাওয়া আয়োজকদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
যদিও এ বিষয়ে ফিফার কোনো প্রকাশ্য নির্দেশিকা নেই, তবে আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ দিন ধরে প্রচলিত নিয়ম ও ম্যাচ পরিচালনার স্বার্থে গ্যালারিতে চলে যাওয়া বল দ্রুত মাঠে ফিরিয়ে দেওয়াই স্বীকৃত রীতি। এই কারণে ম্যাচে ব্যবহৃত বল দর্শকরা স্মারক হিসেবে নিজের কাছে রাখতে পারেন না।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন