প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মোদি সরকারের ১২ বছরের শাসনকালে ভারতে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হয়ে পড়ার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মোদি সরকারের ক্ষমতায় আসার পর থেকেই ধীরে ধীরে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বাধীনতা হারাতে শুরু করেছে।
২০১৪ সালে বিজেপি সরকার ভারতে সরকার গঠন করে এবং পরবর্তী দুই নির্বাচনে তারা আবারও ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্রমাগত দুর্বল হয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বেড়েছে। বিরোধী মত দমনে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছে।
হিউম্যান রাইটস ওয়াচের ৯৫ পৃষ্ঠার প্রতিবেদনে ভারতের গণতন্ত্রের এমন উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এইচআরডব্লিউ। সংস্থাটির দাবি, ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ১৩ কোটির বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, যার ফলে সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠী বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটারদের আপিলের ৯৩ শতাংশ ক্ষেত্রেই নাম পুনর্বহাল হয়েছে।
রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে রাখতে তদন্ত সংস্থা ব্যবহারের অভিযোগও তুলেছে এইচআরডব্লিউ। ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যা আগের দশকে ছিল মাত্র ২৬টি। বিরোধী নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার পর তাদের স্বস্তি পাওয়ার বিষয়টিও সংস্থাটি তুলে ধরেছে। ইউএপিএ আইনে অধিকারকর্মী, সাংবাদিক ও সংখ্যালঘুদের আটকে রাখার বিষয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সংসদে বিরোধীদের কণ্ঠরোধ, জবাবদিহির ঘাটতি এবং সংবাদমাধ্যমে তদন্ত সংস্থার অভিযানকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে এইচআরডব্লিউ। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন