প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাজারে দোকান খোলার নির্দিষ্ট সময় রয়েছে, এবং দোকান বন্ধের জন্যও সময়সীমা নির্ধারিত। কিন্তু ভিক্ষাবৃত্তির জন্যও যে সময়সীমা থাকতে পারে, তা হয়তো অনেকের জানা ছিল না। এবার সেই নিয়ম কার্যকর করতে মাইক হাতে ময়মনসিংহের ফুলপুর বাজারে নেমেছেন ‘ফকির কমিটি’র সভাপতি।
তিনি ঘোষণা করেছেন, বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষা করা যাবে না। এবং এটি শুধুমাত্র মঙ্গলবারের জন্য প্রযোজ্য। যদি কেউ এই নিয়মের লঙ্ঘন করে, তাহলে তাকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। এর সাথে কারাদণ্ডের হুঁশিয়ারিও রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে এই ঘোষণার দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারে কথা বলছেন।
তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি পরিচয় দিয়ে বলেন, ‘প্রতি মঙ্গলবার ছাড়া ভিক্ষা করবেন না। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভিক্ষা করা যাবে। বিকেল ৫টার পর ভিক্ষা চাইতে দেখলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা ও তিন দিনের জেল হবে।’
এমন ঘোষণায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে বিভিন্ন আলোচনা ও সমালোচনা। তবে ফকির কমিটির এই ‘সময়সূচি’ নিয়ে আইনগত প্রশ্নও উঠেছে। কারণ, জরিমানা কিংবা কারাদণ্ড দেয়ার ক্ষমতা আইন অনুযায়ী নির্ধারিত কর্তৃপক্ষের।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন এ বিষয়ে জানান, তিনি এমন কোনো ঘোষণার ব্যাপারে অবগত নন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন