০৯:১৬ পি.এম
গাজীপুরে একটি বিয়ে বাড়িতে অ্যালকোহল মনে করে মিথানল পান করায় ঘটেছে দুই যুবকের মৃত্যু। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১৯ জুলাই) ভোর চারটার সময় সজিব (২২) এবং বিকেল সাড়ে চারটার সময় রনি (২০) মিয়া নামে ওই দুই যুবকের মৃত্যু হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
নিহত সজিব ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার বাসীন্দা ছিল। তিনি কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিন এর বাসায় ভাড়া থেকে কাঁচা মালের ব্যবসা করতেন। রনি মিয়া একই জেলার বাসীন্দা ও বাইমাইল কাদের মার্কেট এলাকার তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করছিল।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়রা জানিয়েছেন, ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল মনে করে তারা মিথানল পান করে। পরের দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ গ্রহণ করে। কিন্তু তাদের অবস্থার উন্নতি না হওয়ায় কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়।
সেখানে তাদের শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ জুলাই) ভোর চারটার দিকে প্রথমে সজিব এবং সাড়ে চারটার দিকে রনি মিয়া মারা যায়।
রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন, সে আমার সাথে বসবাস করে পড়াশোনা করতো। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছি। সে এতটাই ভদ্র ছিল যে কোন নেশা পান করত না। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িতদের শাস্তি চাই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, মিথানল পান করার কারণে তাদের মৃত্যু ঘটে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি সজিব নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। পরে আন অফিশিয়ালি বিকেলে রনি মিয়া নামে আরও একজনের মৃত্যুর খবর পাই।
এই ঘটনার পর থেকেই অভিযুক্ত কাঁচা মালের ব্যবসায়ী সাগর পলাতক রয়েছে। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি এবং বিষয়টির তদন্তে কাজ করছি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন