প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাঙ্গামাটি, ১৯ জুলাই ২০২৬ : আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে জেলা কাউখালী উপজেলায়।
আজ রোববার বিকালে কাউখালী উপজেলা পরিষদ মিলনায়ন চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এসব ত্রাণ বিতরণ করেন।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রেজাউল করিম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন, কাউখালীর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান এবং নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য দীপেন দেওয়ান আরো বলেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাঙ্গামাটি তথা পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, সরকার পাহাড় ধস এবং বন্যা-পরবর্তী পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্মাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে।
তিনি জানান, রাঙ্গামাটি পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতিমধ্যে ৩৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনে আরও আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন