১২:৪৬ পি.এম
গাজীপুরের কালীগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি একেএম ফজলুল হক মিলন এর পক্ষে এক হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করেন সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে কালীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. নাজমুল গণি লাভলু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন লিটন, খোরশেদ আলম কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ শাওন এবং জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রুহুল আমিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, পৌর যুবদলের সদস্য সচিব মো. রাশিদুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ শওকত আকবর এবং পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখ।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক যুবদল নেতা নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা আজিজুল হক নান্নু, উপজেলা যুবদলের সাবেক সদস্য দিদার মাহমুদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হানিফ শিকদার মুক্তা।
সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু বক্তব্যে বলেন, "গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন ভাইয়ের দিক নির্দেশনায় আজ আমি এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন ব্যাপকভাবে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড করতে পারি।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন