ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক মোস্তাফিজুর রহমান নিখোঁজ


ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক মোস্তাফিজুর রহমান নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে চলন্ত নৌকা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২০) নামে এক যুবক নিখোঁজ হয়ে গেছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিখোঁজ যুবক উপজেলার কালিপুর গ্রামের মো. হাতেম আলীর পুত্র।

জানা গেছে, মোস্তাক নিকলা এলাকায় আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি কালিপুরে ফিরছিলেন। যমুনা নদী পার হওয়ার সময় নৌকায় থাকা অবস্থায় হঠাৎ তিনি নদীতে পড়ে যান বলে জানান সঙ্গী নৌকার যাত্রীরা।

ঘটনার পরপরই ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি ইউনিট নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে, তবে যুবকের কোনো সন্ধান এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

স্থানীয়রা জানান, যমুনার পানি প্রবাহ তুলনামূলক বেশি থাকায় উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে। এদিকে, পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং তারা দ্রুত মোস্তাকের সন্ধান দাবি করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ কর্মসূচিতে ড্রাইভিং প্রশিক্ষণের শেষ ধাপ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ভূঞাপুরে ‘নো কার্ড, নো ড্রাইভ’ কর্মসূচিতে ড্রাইভিং প্রশিক্ষণের শেষ ধাপ সম্পন্ন

‘নো কার্ড, নো ড্রাইভ’ শ্লোগানকে ভিত্তি করে টাঙ্গাইলের ভূঞাপুরে অটোরিক্সা, ইজিবাইক এবং অটোভ্যান চালকদের জন্য ড্রাইভিং প্রশিক্ষণের চতুর্থ ও শেষ ধাপ সম্পন্ন হয়েছে। ভূঞাপুর পৌর প্রশাসকের উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনের এই আয়োজনে দুই শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ড্রাইভিং কার্ড বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোহাম্মদ রাজিব হোসেন।

অনুষ্ঠানে শ্রমিক নেতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন হৃদয়ও উপস্থিত ছিলেন। বক্তারা অনুষ্ঠানে ট্রাফিক আইন মেনে যাত্রী ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালানোর উপর গুরুত্বারোপ করেন।

এদিকে, এর আগে বিভিন্ন ধাপে প্রায় ৬ শতাধিক অটোরিক্সা, ইজিবাইক ও অটোভ্যান চালকদের ড্রাইভিং প্রশিক্ষণ ও কার্ড প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

টাঙ্গাইলের ভূঞাপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দু’দিনব্যাপী শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিটি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম দিনের তিন ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।

কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো সেই দাবি পূরণ হয়নি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান দ্রুত দাবি বাস্তবায়নের জন্য।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরের কোতয়ালীতে হত্যা মামলার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


ফরিদপুরের কোতয়ালীতে হত্যা মামলার প্রধান আসামি তন্ময় শেখ গ্রেফতার

ফরিদপুরের কোতয়ালী থানায় ব্যবসায়িক বিরোধের কারণে মিরান খান (৩৮) নামের এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর, র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি অভিযানে মামলার প্রধান আসামি মো. তন্ময় শেখ (৩০) গ্রেফতার হন।

গত ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাতে, কৌশলে মিরান খানকে গদাধরডাঙ্গী নদীর ওপারে সাইনবোর্ড গুচ্ছগ্রামে তার বাড়িতে ডেকে নেয় তন্ময় শেখ ও তার সহযোগীরা। সেখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা মিরানের ওপর অতর্কিত হামলা চালায়। তন্ময় শেখের নির্দেশে সহযোগীরা তাকে *বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম* করে।

ভিকটিম মাটিতে পড়ে গেলে, আসামি তন্ময় শেখ তার হাতে থাকা কাটা চামচ দিয়ে ভিকটিমের বুকের উপর চড়ে বসে ভিকটিমের দুই চোখ স্বজোরে কুপিয়ে চোখ উঠিয়ে নেয়। পরে, হাত বেঁধে বিবস্ত্র অবস্থায় কাছাকাছি সাইনবোর্ড গুচ্ছগ্রাম মসজিদের মাঠে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে মিরান খানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ কোতয়ালী থানায় হত্যা মামলা (মামলা নং- ১৪, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন।

র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার (১০ ডিসেম্বর) তারিখ রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গেরদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ জয়নালের মোড় থেকে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকান্ডের প্রধান আসামি মো: তন্ময় শেখ (৩০), পিতা- ওমর শেখ, সাং- পূর্ব আলিয়াবাদ, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পান চাষিদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


পান চাষিদের ১০ দফা দাবি আদায়ে বিক্ষোভ সমাবেশ

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পান চাষি সমিতির সভাপতি প্রবীণ কৃষক খেতমজুর নেতা বীর মুক্তিযোদ্ধা এ্যাড.এস.এম.এ সবুরের সভাপতিত্বে ও জাতীয় কৃষক খেতমজুর সমিতির প্রচার সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় পান চাষিদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, যশোর, ফরিদপুর সহ বিভিন্ন জেলার পান চাষিরা এই সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় কৃষক খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার, পান চাষি সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক নিমাই মণ্ডল, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শামীম ইমাম, সাবেক রাকসু ভিপি রাগিব হাসান মুন্না, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডা. হারুন অর রশিদ, বিপ্লবী যুব মৈত্রীর সভাপতি কবি মাশুক শাহী, বরিশাল জেলা জাতীয় কৃষক খেতমজুর সমিতির প্রচার সম্পাদক জাফর আহমেদ তালুকদার, উজিরপুর উপজেলা পান চাষি কমিটির সভাপতি শ্যামল ব্যানার্জী ও সাধারণ সম্পাদক হায়দার আলী, ঝালকাঠি জেলার আহ্ববায়ক প্রশান্ত দাস হরি, যশোর জেলার আহ্ববায়ক মিজানুর রহমান, ফরিদপুর জেলা নেতা খোরশেদ মোল্লা, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ইকবাল কবির এবং বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি নুজিয়া হাসিন রাশা প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সহকারে সচিবালয়ে কৃষি সচিবের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। কৃষি সচিব পান চাষিদের সমস্যার কথা শোনেন এবং চাষিদের সাথে একাত্মতা প্রকাশ করে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%