০৮:০৮ পি.এম
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু ঘটেছে। ফলে চলতি বছর মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা ৫১৮ জনে পৌঁছেছে। একই সময়ে, নতুন করে ১ হাজার ৫১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ডেঙ্গু সংক্রমণের কারণে।
রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য প্রকাশিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে চট্টগ্রাম বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরও পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে নিউরো সায়েন্সেস হাসপাতালে ১০ চিকিৎসক অধ্যাপক পদে পদায়ন
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনসহ ২৬১ জন মারা গেছেন। খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গুর কারণে প্রাণ হারিয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন