০৩:২৪ পি.এম
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং আইইডি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করা হয়েছে। তবে অভিযানের সময় মোটরসাইকেলে থাকা তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মালামালের মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় বন্দুক, ২৫৪ রাউন্ড গুলি, আইইডি তৈরির বিভিন্ন সরঞ্জাম, গানপাউডার এবং বিভিন্ন ধরনের বিস্ফোরক অন্তর্ভুক্ত রয়েছে। চালানটির উৎস এবং গন্তব্য সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২১ নভেম্বর) রাতে টেকনাফের আদর্শগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: ওয়াল স্ট্রিটে বড় দরপতনের কারণে আবারও চাপে এশিয়ার প্রযুক্তি খাত, উদ্বিগ্ন বিনিয়োগকারীরা
রোববার (২২ নভেম্বর) দুপুরে টেকনাফে ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী এসব তথ্য উপস্থাপন করেন।
বিজিবি অধিনায়ক জানান, গোপন সংবাদ পাওয়ার পর আদর্শগ্রাম এলাকায় অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের বিষয়ে তথ্য পেয়ে পাঁচটি চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর সন্দেহভাজন যানবাহনে তল্লাশি পরিচালনা করা হয়।
তিনি উল্লেখ করেন, বিজিবি রিজিয়ন সদর দফতরের প্রায় তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মেরিন ড্রাইভের সংলগ্ন একটি কাঁচা সড়ক দিয়ে কয়েকটি অটোরিকশা যাওয়ার সময় থামার সংকেত দেয়া হয়।
এ সময় দুই অটোরিকশার চালককে জিজ্ঞাসাবাদে জানা যায়, সামনে একটি মোটরসাইকেলে তিনজন আরোহী রয়েছেন।
আরও পড়ুন: মদনে লাথির আঘাতে জুলাই আন্দোলনের যোদ্ধা আব্দুল বারেক নিহত
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন