প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেট, ২২ নভেম্বর ২০২৬ : সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
এসএমপির পক্ষ থেকে গতকাল শনিবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচল সীমিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে এ সময়ে মোটরসাইকেল ব্যবহার করতে হলে চালকের সঙ্গে যানবাহনের প্রয়োজনীয় হালনাগাদ কাগজপত্র ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এ বিধিনিষেধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নগরবাসীকে পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ, যাতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা সম্ভব হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন