প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, যা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র, নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে।
রোববার (২২ নভেম্বর) সকাল ১১ টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এই মিছিলে নেতৃত্ব দেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী। মিছিলের সময় ‘আপা আপা করিস না, শেখের বেটি আর আসবে না, স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বন্দর হ্যান্ডলিং শ্রমিক নেতা তবিবুর রহমান, মাকসুদুর রহমান রিন্টু ও লিটন হোসেন প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে আসার ঘোষণা দিয়েছেন। তাঁকে যদি বেনাপোল দিয়ে আসার চেষ্টা করতে দেখা যায়, তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
তারা আরও বলেন, রাজধানী ঢাকা, গোপালগঞ্জ ও পাবনাসহ বিভিন্ন জেলায় পরাজিত শক্তি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং গার্মেন্টস শ্রমিকদের উসকে দিচ্ছে। কঠোর হস্তে তাদের দমন করা হবে।
শ্রমিক নেতারা সতর্ক করে বলেন, শার্শা উপজেলা তথা দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে যদি কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে বন্দর শ্রমিকেরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। সমাবেশে অংশগ্রহণ করেন বন্দরের হাজার হাজার শ্রমিক।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন