০৩:২৬ পি.এম
বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ হ্রাস করার জন্য বহুমুখী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে।
বর্তমান বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনার উদ্দেশ্যে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কার্যকর করা হয়েছে। এছাড়া, ঋণ আদায়ের তৎপরতা বৃদ্ধি, ব্যাংকগুলোর ওপর তদারকি জোরদার, ঋণঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়ন এবং আইনি সংস্কারের মতো বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে।
এই লক্ষ্য অর্জনের জন্য গত ২০ নভেম্বর জারি করা একটি সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক সব তফসিলি ব্যাংককে নির্দেশ দিয়েছে, যাতে তারা বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধার কার্যকর ব্যবহার নিশ্চিত করে খেলাপি ঋণ আদায়ে গতি আনতে পারে।
আরও পড়ুন: আগামী ৩০ দিনে স্বর্ণের দাম কোথায় যেতে পারে, জানা গেল পূর্বাভাসে
চলতি বছরের ২৯ জুন চালু হওয়া বিশেষ নীতিমালার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে শ্রেণিকৃত মন্দ ও ক্ষতিজনক ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদনক্রমে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।
২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মন্দ ও ক্ষতিজনক শ্রেণিকৃত ঋণ এবং ২০২৪ সালের ৬ আগস্ট থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত পুনঃতফসিল করা নির্দিষ্ট কিছু ঋণ এই সুবিধার আওতাভুক্ত হবে। স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোগের ঋণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিকল্পনার ভিত্তিতে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে।
আরও পড়ুন: ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার, গ্রাহকদের ক্ষোভ বেড়েছে
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন