প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে গাংনী থানার পুলিশ।
আটক হওয়া কর্মীরা হলেন- কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করার জন্য কাজিপুর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন। ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয় জনতা ওই দুইজনকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী এ বিষয়ে জানান, স্থানীয়দের হাতে আটক হওয়ার পর পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন