প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবীণদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি প্রবীণদের জন্য যথাযথ সম্মান, মর্যাদা, নিরাপত্তা ও মানসম্মত সেবা নিশ্চিত করার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
স্থানীয় সময় শনিবার (২১ নভেম্বর) রাত ৮টায় সিডনির গ্যালিপলি হোম এজড কেয়ারের কার্যালয়ে প্রতিষ্ঠানটির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ডা. শফিকুর রহমানের সফরসঙ্গীরাও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অস্ট্রেলিয়ার প্রবীণদের সেবাব্যবস্থা, তাদের সার্বিক কল্যাণ, মানবিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এ সময় অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অবদান, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যতে বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
সভায় ডা. শফিকুর রহমান গ্যালিপলি হোম এজড কেয়ারের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রবীণদের সেবা ও কল্যাণে এ ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।
উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের আন্তরিক আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভার সমাপ্তি ঘটে প্রবাসে মানবিক সেবা, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশার মধ্য দিয়ে।
সভায় আরও উপস্থিত ছিলেন ডা. আবদুর রহমান, ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান, বিরোধীদলীয় নেতার একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলাম এবং গ্যালিপলি হোম এজড কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন