ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এলজিইডি জলবায়ু-সহনশীল অবকাঠামোর জন্য পাঁচটি তথ্যপত্র পর্যালোচনা করেছে


এলজিইডি জলবায়ু-সহনশীল অবকাঠামোর জন্য পাঁচটি তথ্যপত্র পর্যালোচনা করেছে

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জলবায়ু-সহনশীল অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে পাঁচটি তথ্যপত্র পর্যালোচনা করেছে।

আজ রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট’ (সিআরআইএমপি) পরিচালিত ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার’ (সিআরইএলআইসি) এই কর্মশালার আয়োজন করে।

সিআরইএলআইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

কর্মশালায় সভাপতিত্ব করেন সিআরইএলআইসি-এর পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী সালমা শহীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন।

মো. বেলাল হোসেন মন্তব্য করেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় এলজিইডি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে টেকসই অবকাঠামো গড়ে তুলছে।

তিনি আরও বলেন, এই পাঁচটি তথ্যপত্র বিভিন্ন উদ্যোগ থেকে অর্জিত অভিজ্ঞতাকে সহজ ভাষায় নীতিনির্ধারক ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকৌশলী সালমা শহীদ জানান, সিআরইএলআইসি-এর লক্ষ্য হলো বিভিন্ন প্রকল্প থেকে প্রাপ্ত ভালো অনুশীলন ও শিক্ষাগুলোকে নথিবদ্ধ করা এবং সেগুলোকে ভবিষ্যতের উদ্যোগের পরিকল্পনা ও নকশায় অন্তর্ভুক্ত করা।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

কর্মশালায় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং নির্বাহী প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


মিরপুরে তিনবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মামুন গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুরে ধুবইল ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহাবুর রহমান মামুনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে মিরপুর উপজেলার ধুবইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের সূত্রে জানা গেছে, বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে মিরপুর থানায় নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা রয়েছে। এজাহারনামীয় আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধ দমনে মিরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এতে উল্লেখযোগ্য যে, মাহাবুর রহমান মামুন ধুবইল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধা উইলিয়াম সমর পালমার পরিবারের হত্যা মামলায় বাদীর বিরুদ্ধে আদালতের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


বীর মুক্তিযোদ্ধা উইলিয়াম সমর পালমার পরিবারের হত্যা মামলায় বাদীর বিরুদ্ধে আদালতের নির্দেশ

গাজীপুরের কালীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা উইলিয়াম সমর পালমার পরিবারের চার সদস্যসহ মোট ছয়জনকে হত্যা মামলায় অব্যাহতি প্রদান করা হয়েছে। ২০ মাসের আইনি জটিলতার পর ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাজিদ উল হাসান চৌধুরী এ আদেশ দেন। আদালত মিথ্যা মামলার অভিযোগে বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা সমর পালমার ছেলে সুমন পালমা ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর রাতে অসুস্থ হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং ভোর সারে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুর ১৮ মাস পর ২০২৫ সালের ২৮ মার্চ দড়িপাড়া এলাকার বার্নাড রোজারিও হত্যার অভিযোগে কালীগঞ্জ থানায় মামলা নং ২৭(৩)২৫ এবং গাজীপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিআর মামলা নং ৮৭/২০২৫ দায়ের করা হয়। মামলায় বীর মুক্তিযোদ্ধা সমর পালমা, তাঁর স্ত্রী নিরমলা পালমা, ছেলে নিকসন পালমা, পুত্রবধূ ঝুমুর পালমাসহ মোট ছয়জনকে আসামি করা হয়।

তদন্তের অংশ হিসেবে আদালত ২০২৫ সালের ৩ জুন সুমন পালমার মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন। তবে মামলার বাদী উপস্থিত না থাকায় স্থানীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সহিদ উল্লাহ মরদেহ উত্তোলন না করেই ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাজিদ উল হাসান চৌধুরী ছয় আসামিকে অব্যাহতি দেন এবং একই সঙ্গে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদী বার্নাড রোজারিওর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।

অব্যাহতি পাওয়ার পর নিরমলা পালমা ও নিকসন পালমা মিথ্যা মামলা দিয়ে পরিবারকে হয়রানির অভিযোগ তুলে বাদীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশরাফুল ইসলাম জানান, পুলিশের তদন্ত প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে আদালত মামলাটি মিথ্যা প্রতীয়মান হওয়ায় বাদীর বিরুদ্ধে দন্ডবিধির ২১১ ধারায় ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মামলাটি নথিজাতের আদেশও দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বিষ প্রয়োগে কৃষকের ২০ শতাংশ আধাপাকা ধান নষ্টের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


জামালপুরে বিষ প্রয়োগে কৃষকের ২০ শতাংশ আধাপাকা ধান নষ্টের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী এলাকায় পূর্ববিরোধের কারণে বিষ প্রয়োগের মাধ্যমে এক কৃষকের ২০ শতাংশ জমির আধাপাকা আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। রবিবার (১৫ নভেম্বর) এই ঘটনার জন্য ভুক্তভোগী কৃষক মো. জব্বের ফকির প্রতিবেশী হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করে ১৬ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এটি ঘটেছিল গতকাল শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামে। অভিযোগ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, চর আদ্রা গ্রামের মৃত কালু ফকিরের ছেলে জব্বের ফকিরের সঙ্গে প্রতিবেশী হাবিবুর রহমানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। পৈতৃক সূত্র ও নাদাবি দলিলের মাধ্যমে জমির মালিকানা পেয়ে জব্বের ফকির ২০ শতাংশ জমিতে আমন ধানের চারা রোপণ করেছিলেন। বর্তমানে ধানটি আধা পাকা অবস্থায় রয়েছে এবং তিনি মাত্র ১৫ দিন পর ফসল ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন।

জব্বের ফকির অভিযোগ করেন, জমিটি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। তবুও হাবিবুর রহমান ও তার লোকজন দীর্ঘদিন ধরে জমিটি দখল করার চেষ্টা করছেন এবং তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। এরই জেরে শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন তার প্রায় ২০ শতাংশ জমির ধানক্ষেতে ঘাস মারার বিষ প্রয়োগ করে। এতে তার জমির সব ধান পুড়ে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তার প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত হাবিবুর রহমানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। সরেজমিনে তদন্ত করে ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা দেওয়া হবে।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ভুক্তভোগী কৃষক জব্বের ফকির এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, অভিযুক্তের শাস্তির দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, অভিযুক্তের শাস্তির দাবি

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছেন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বগুড়া সদর উপজেলার পূর্ব নারুলী এলাকার ২০ নম্বর ওয়ার্ডের সচেতন জনগণের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, শিশুটির ওপর নির্যাতনের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল। এর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে ভুক্তভোগী পরিবারের বিরোধের কারণে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে তার পরিবার তাকে পুনরায় আশ্রয় দেওয়ার ফলে এমন ঘটনার সুযোগ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও জানান, এর আগে রেললাইনের পাশে ওই যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ উঠেছিল। সেই সময় প্রতিবাদ জানানো হলেও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়নি। তারা দাবি করেন, অর্থ ও প্রভাব খাটিয়ে অভিযুক্তরা পার পেয়ে গিয়েছিল।

সমাবেশে ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর রুস্তম আলী বলেন, ধর্ষণের মতো অপরাধ সমাজ থেকে নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অভিযুক্ত রাহুলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরের সময় শহরের সাতমাথায় মানববন্ধন করে সুষ্ঠু বিচারের দাবি জানানো হবে বলেও তিনি জানান।

এ সময় বক্তব্য রাখেন ২০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আশরাফুল মমিন তুরাগ, সদস্যসচিব আশরাফুল আলম, বিএনপি নেতা ইলিয়াস হোসেন এবং বায়তুর রহমান জামে মসজিদের ইমাম মাওলানা সিরাজুল ইসলাম।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী একটি প্রতিবাদ মিছিল বের করেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%