ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এবছরে মোট ৫২৬ জনের মৃত্যু


ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, এবছরে মোট ৫২৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫২ জন রোগী।

বুধবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। একই সময়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু ঘটেছে।

আরও পড়ুন: নাশকতা প্রতিরোধে উত্তরা ডিসির যৌথ টহল অব্যাহত

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, রংপুর বিভাগে ৫৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

সবমিলিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ২৬৬ জন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এ পর্যন্ত মোট এক লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে চার হাজার ৮৬১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি আছেন।

আরও পড়ুন: মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেলেন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হাইকোর্টে রিট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে হাইকোর্টে রিট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার জন্য এবং দলটির সকল ফেসবুক ও ইউটিউব পেজ বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।

এই রিটটি বুধবার (২৫ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।

এর আগে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে ব্যর্থতার কারণে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

এদিকে, গ্রামীণ ব্যাংকে হামলা এবং চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এই আহ্বান জানান।

নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেছেন, "শুধু নভেম্বর মাসেই দেশের অন্তত ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা হামলা চালানো হয়েছে।" তিনি বলেন, এসব হামলার সময় হামলাকারীদের অনেককে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় ক্ষতির সম্মুখীন শত্রু বাহিনী, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বড় ক্ষতির সম্মুখীন শত্রু বাহিনী, হটিয়ে দিতে প্রস্তুত ইরানের সেনারা: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমেদ ওয়াহিদি জানিয়েছেন, ইরানের সেনারা শত্রু বাহিনীকে অনেক গভীরে হটানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। তাঁর মতে, চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘বড় ধরনের কৌশলগত ক্ষতির’ সম্মুখীন হয়েছে।

আইআরজিসি প্রধান সাম্প্রতিক যুদ্ধের নথিপত্র নিয়ে আয়োজিত একটি প্রদর্শনী পরিদর্শনের সময় এসব মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় ও স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, তিনি দাবি করেন যে, শত্রুপক্ষ গুরুতর ধাক্কা, বড় ধরনের স্থবিরতা এবং কৌশলগত অস্পষ্টতার মুখোমুখি হয়েছে।

মেজর জেনারেল ওয়াহিদি উল্লেখ করেছেন, মাঠে আইআরজিসি আগের যেকোনো সময়ের তুলনায় অধিক শক্তিশালী ও প্রস্তুত রয়েছে এবং শত্রু বাহিনীকে অনেক গভীরে ঠেলে দেওয়ার সক্ষমতা তাদের আছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে, এসব সামরিক সাফল্যের কারণে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের গতিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ইরানের বিরুদ্ধে যেকোনো হুমকি বা হামলার জবাব দেওয়া হবে এবং এর জন্য প্রতিপক্ষকে অনুতপ্ত হতে হবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি ও হরমুজ প্রণালি ঘিরে সামরিক তৎপরতা জোরদার হওয়ার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বের পক্ষ থেকে এই কঠোর বার্তা প্রদান করা হয়েছে। তবে ওয়াহিদির এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো স্বতন্ত্র যাচাই বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আইএসএনএ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট পরিদর্শন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট পরিদর্শন

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল আজ পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফররত প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনের সময়, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন। এই অনুষ্ঠানে স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানের পর, পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার পাশাপাশি ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় স্পিকার প্রতিনিধিদলসহ জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন।

দেশটির স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে জাতীয় পরিষদ হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং পাকিস্তানের সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জৈন্তা রাজবাড়ী ধ্বংসাবশেষ নতুন রূপে ফিরবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


জৈন্তা রাজবাড়ী ধ্বংসাবশেষ নতুন রূপে ফিরবে: সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে সঙ্গে নিয়ে ঐতিহ্যবাহী জৈন্তা রাজবাড়ী পরিদর্শন করেন সিলেট-৪ আসনের এমপি, শ্রম-কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ বেলা ২ টায় এই পরিদর্শনের সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজবাড়ী প্রাঙ্গনে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, রাজবাড়ীর ধ্বংসাবশেষ নতুন রূপে দাঁড় করানো হবে। শিল্পকলা একাডেমী তৈরি করা হবে। সেইসাথে দৃষ্টিনন্দন স্থাপনাও গড়ে তোলা হবে, যেখানে থাকবে একটি মিউজিয়াম। প্রয়োজনে পুরাকীর্তিগুলো সংরক্ষণের ব্যবস্থা করা হবে।

সংস্কৃতি মন্ত্রী বলেন, জৈন্তা রাজবাড়ী প্রাচীন জৈন্তিয়া রাজ্যের শাসকদের ঐতিহাসিক বাসভবন ও রাজধানীর ধ্বংসাবশেষ। এগুলো নিয়ে কৌতূহল অশেষ, ইতিহাসও স্বর্ণাক্ষরে ঝলমল। কিন্তু বাস্তবে এগুলো বির্বণ। সেকারণে ভবিষ্যৎ প্রজন্মকে অতীত ইতিহাসের পরিচয় তুলে ধরতে, এগুলোর যথাযথ যত্ন নিতে হবে আমাদের।

এ সময় মন্ত্রী, প্রবাসী কল্যাণ মন্ত্রী অরিফুল হক চৌধুরী কর্মযজ্ঞের প্রশংসা করে বলেন, ইতিহাস ঘেরা এই এলাকার মানুষের ভাগ্য ভালো, কারণ তারা উনার মতো একজন এমপি ও মন্ত্রী পেয়েছেন। তার হাতে আপনাদের এলাকা ইতিহাসের নতুন অধ্যায়ে সংযোজিত হবে। তিনি সেটি করতে পারবেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রীও উনার উপর আস্থা রাখেন। তিনি সঙ্গে থাকলে, ঘোষিত সকল পদক্ষেপ খুব দ্রুত বাস্তবায়ন করতে পারবো আমরা। আমরা চাই জৈন্তা রাজবাড়ীর ইতিহাস কেবল মুখে মুখে নয়, বাস্তবেও যেন তার অনুভূতি নিতে পারেন ইতিহাস গবেষক ও দর্শনার্থী পর্যটকরা।

প্রসঙ্গত, মেঘালয়, আসামের বরাক উপত্যকা এবং বৃহত্তর সিলেটের বিস্তীর্ণ অঞ্চল জৈন্তিয়া রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। দেব বংশের শেষ রাজা জয়ন্ত রায়ের কন্যা জয়ন্তীর নামানুসারে 'জয়ন্তা' বা 'জৈন্তিয়া' নামকরণ প্রচলিত রয়েছে। ১৮৩৫ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জৈন্তিয়া রাজ্য দখল করে নেয় এবং স্বাধীন শাসনের অবসান ঘটে। জৈন্তাপুর এলাকায় প্রাচীন রাজপ্রাসাদের ভগ্নস্তূপ, তোরণ, পাথরের থাম ও চাতাল, কুয়া এবং বিভিন্ন মন্দিরের ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। জৈন্তাপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি সংরক্ষিত জৈন্তেশ্বরী মন্দির ও আশপাশের এলাকায় বিশাল আকৃতির মেগালিথিক পাথরসহ প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আজও গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে বেড়াচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%