১২:৪৫ পি.এম
সরকার থেকে পদত্যাগের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ শেষবারের মতো ক্যাবিনেট সভায় অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বৈঠক শেষে বের হয়ে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টে দায়িত্ব পালনকালীন অভিজ্ঞতা ও অনুভূতির বিষয় তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, গত ষোলো মাসে তিনি অনেক কিছু শিখেছেন এবং দেশের জন্য কাজ করতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন।
তিনি লিখেছেন, বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রতিটি কাজে স্থির থাকার চেষ্টা করেছেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের যে স্পিরিট ছিল, সেই বিশ্বাস থেকেই তিনি সব সিদ্ধান্ত ও দায়িত্বপালনে অটল ছিলেন। নানা উদ্যোগ ও কাজের জন্য প্রশংসা পেয়েছেন তিনি, তবে সমালোচনাও এসেছে। তবে জনগণ যে ফলাফল দেখেছে, তার নেপথ্যে যে কঠোর পরিশ্রম রয়েছে, তা তিনি নিজেই উপলব্ধি করেছেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, নীতি ও ন্যায়পরায়ণতার পথে কাজ করতে গিয়ে বহু শক্তিশালী ব্যক্তি ও গোষ্ঠীর বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। তাঁর ভাষায়, “গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ ও রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো।” তবুও এসব তাকে আর ভয় দেখাতে পারে না বলে তিনি উল্লেখ করেন। কারণ, “আমার শক্তি আমার জনগণ।”
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন