প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : আজ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে ‘৩৫তম জাতীয়, সাঁতার, ডাইভিং ও ওয়াটারপোলো প্রতিযোগিতা-২০২৬’ শেষ হয়েছে, যেখানে বাংলাদেশ নৌবাহিনী শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে।
বাংলাদেশ নৌবাহিনী ৩৪টি স্বর্ণ, ২৪টি রৌপ্য এবং ১৫টি ব্রোঞ্জ পদক অর্জন করে প্রথম স্থান লাভ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, যারা ১৬টি স্বর্ণ, ২২টি রৌপ্য ও ২৬টি ব্রোঞ্জ পদক পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থানে বিকেএসপি, যারা ২টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়া, নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ২টি ব্রোঞ্জ এবং বাংলাদেশ পুলিশ ১টি ব্রোঞ্জ পদক লাভ করে পদক তালিকায় স্থান করে নিয়েছে।
আজ বিকেলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবির, যিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী।
দলগত চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে ট্রফি প্রদান করা হয়। ওয়াটারপোলোতে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রানার্স আপ বাংলাদেশ নৌবাহিনী।
ডাইভিংয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী এবং রানার্স আপ বিকেএসপি।
পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ডসহ ৭টি স্বর্ণ পদক অর্জন করে সেরা সাঁতারু নির্বাচিত হন। মহিলা বিভাগে বাংলাদেশ নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা ৩টি নতুন জাতীয় রেকর্ডসহ ৫টি স্বর্ণ ও ১টি রৌপ্য পদক অর্জন করে সেরা সাঁতারু হন। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি করা সাঁতারুকে ফেডারেশনের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতার ৪র্থ ও শেষ দিনে সাঁতারে ৯টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। শেষ দিনে সাঁতারে ৪টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। এই প্রতিযোগিতায় সাঁতারে মোট ২০টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন