প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করার এবং প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংকটিকে রক্ষার জন্য সকলকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে জানা গেছে।
চট্টগ্রামে তার নিজ বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে জানিয়ে তিনি বলেন, যে বাড়ি থেকে তার কাজের সূচনা হয়েছিল এবং যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়, সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করেন।
গ্রামীণ ব্যাংকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। শুধুমাত্র নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।
হামলাকারীদের অপপ্রচারের জবাব দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে যে গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি কখনোই ব্যাংকটির কোনো শেয়ারের মালিক ছিলেন না বলেও স্পষ্ট করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন