প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেছেন তাঁর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
বগুড়ার গাবতলী উপজেলার গোড়দহ এলাকায় অবস্থিত প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্বপ্ন ছোঁয়া একাডেমি’র শিশুদের মধ্যে গতকাল খাবার বিতরণ করা হয়। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন ডা. বিটু।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
ডা. বিটু বলেন, প্রতিবন্ধী শিশুদের সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে। যথাযথ প্রশিক্ষণ, বিশেষায়িত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদের সম্পদে পরিণত করা হবে।
ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু আরও বলেন, বর্তমান সরকার একটি মানবিক সরকার। স্বাস্থ্যখাতে এবার দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, যা গতবারের তুলনায় দ্বিগুণ। সরকার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে। বিশেষ করে নারী স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে মানুষকে পরামর্শ দেবেন।
ডা. বিটু বলেন, একজন গর্ভবতী মায়ের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত স্ক্রিনিং অত্যন্ত জরুরি। একইভাবে শিশুর জন্মের আগে ও পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মায়ের স্বাস্থ্যসেবা এবং সচেতনতা নিশ্চিত করা গেলে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধিতার ঝুঁকি কমানো সম্ভব। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও উদ্যোগ গ্রহণ করেছে।
প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি ও কর্মক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে। তাদের উপযোগী শিক্ষা, বিশেষ প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং কর্মদক্ষতা বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। কোনো শিশু শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন হলেও তার অন্য কোনো ক্ষেত্রে অসাধারণ দক্ষতা থাকতে পারে। কেউ হাতের কাজে ভালো হলে তাকে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, আবার কারো কথা বলার দক্ষতা ভালো হলে সেই প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী শিশুদের আমরা এখন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু হিসেবে বিবেচনা করি। তাদের যথাযথ পরিচর্যা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে কিংবা বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা সম্ভব। তারা যেন সমাজের বোঝা নয়, বরং আত্মনির্ভরশীল ও উৎপাদনশীল নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের সম্পদে পরিণত করার পরিকল্পনা ও উদ্যোগ সরকারের রয়েছে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক মেয়র সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বিএনপি নেতা ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. মিজানুল হাশেম শাহীন, ডা. তাপস দাসসহ গাবতলী পৌর বিএনপির নেতাকর্মীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন