ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অপহরণের তিন দিন পর ছাত্রীর ভিডিও, স্বেচ্ছায় শাওনের সঙ্গে থাকার দাবি


অপহরণের তিন দিন পর ছাত্রীর ভিডিও, স্বেচ্ছায় শাওনের সঙ্গে থাকার দাবি

চুয়াডাঙ্গার দর্শনায় এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই ছাত্রীর দাবি, তাকে কেউ জোর করে তুলে নিয়ে যায়নি। তিনি জানান, তিনি স্বেচ্ছায় শাওন নামের এক যুবকের সঙ্গে রয়েছেন এবং তাকে বিয়ে করে সংসার করতে চান।

ছাত্রীর নাম জিনিয়া (১৮)। তিনি দর্শনা সীমান্তবর্তী জয়রামনগর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। বর্তমানে তিনি দর্শনা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়াশোনা করছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে জিনিয়াকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জিনিয়ার বাবা জসিম উদ্দিন দর্শনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

জসিম উদ্দিনের অভিযোগ অনুযায়ী, পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের কাছে আগে থেকেই অবস্থান করছিলেন শাওনসহ দুই-তিনজন। এ সময় অস্ত্রের মুখে তার মেয়েকে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি অভিযোগ করেন, শাওন দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এবং রাজি না হওয়ায় মেয়েকে তুলে নেওয়ার হুমকিও দিয়েছিলেন।

তবে ঘটনার তিন দিন পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভিন্ন বক্তব্য দিয়েছেন জিনিয়া। ভিডিওতে তিনি জানান, তাকে কেউ অপহরণ করেনি বা জোর করে কোথাও নিয়ে যায়নি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের কারণে তিনি স্বেচ্ছায় শাওনের সঙ্গে রয়েছেন। তিনি শাওনকে স্বামী হিসেবে মেনে নিয়ে তার সঙ্গে সংসার করতে চান। তিনি বাবা-মায়ের কাছে ফিরতে চান না জানিয়ে বলেন, "আমার বাবা-মা যদি মেনে নেয়, তাহলে আমি যাব।"

দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, জিনিয়ার সঙ্গে কথোপকথনেও তিনি একই ধরনের বক্তব্য পেয়েছেন।

এদিকে শাওনের স্বজনদের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি কাবিননামায় তাদের বিয়ের তথ্য রয়েছে বলে দাবি করা হয়েছে। ওই কাবিননামায় জিনিয়ার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছে। তবে কাবিননামাটির সত্যতা এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

আব্দুল্লাহ আল মামুন রিঙ্কু বলেন, দুই পরিবারের সঙ্গে কথা বলে তার কাছে বিষয়টি প্রেমঘটিত বলে মনে হয়েছে। তিনি জানান, তাদের বিয়ে হয়েছে বলেও তিনি জানতে পেরেছেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, কী কারণে ওই ছাত্রীকে নিয়ে যাওয়া হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রেমের সম্পর্কের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় ছাত্রীর বাবা শাওনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


পঞ্চগড়ে গেরস্তের বাড়িতে ঢুকে ধরা, পিটুনিতে পেশাদার চোরের মৃত্যু

পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি গেরস্তের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন নাজমুল হক বিশারু (৬০) নামের এক পেশাদার চোর।

এটি ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায়।

নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের অধিবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন বিশারু। ঘরে প্রবেশ করার পরপরই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিশারুকে আটক করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে জড়ো হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার পিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বোর্ড থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত চোর নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: হুমায়ুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


বাংলাদেশ ও তুরস্ক একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছে: হুমায়ুন

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফলপ্রসূ আলোচনা শেষে বাংলাদেশ ও তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে একটি সামগ্রিক অংশীদারিত্বের দিকে অগ্রসর হচ্ছে।

আজ এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এই তথ্য জানান। তিনি আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ-৩১ এ বিশ্বনেতাদের সম্মেলনের সাইডলাইনে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠককে অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন, ‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরও পূর্ণাঙ্গ অংশীদারিত্বের দিকে এগিয়ে যাচ্ছি।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, দুই নেতা প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন। এর মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, ‘প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, প্রতিরক্ষা শিল্প পার্কে সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা উৎপাদনের অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে বিনিয়োগ অংশীদারিত্ব গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনায় বিশেষ আশাব্যঞ্জক অগ্রগতি হয়েছে।

বৈঠকটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের আয়োজক হিসেবে অত্যন্ত ব্যস্ত সময়সূচী থাকা সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান সফররত সকল সরকার প্রধানদের মধ্যে সীমিত সংখ্যক নেতার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন।

তিনি বলেন, ‘প্রথম দিনেই যে কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠকটি ছিল অন্যতম।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বৈঠককে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও এর নেতৃত্বের প্রতি তুরস্কের প্রেসিডেন্টের গুরুত্বারোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে।

তিনি জানান, দুই নেতা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে আসায় যে উদ্বেগ বাড়ছে, তা বিবেচনায় নিয়ে উভয় পক্ষই কীভাবে আরও কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করেছে।

রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা এবং মানবিক সহায়তা কার্যক্রমের অর্থায়নের প্রসঙ্গে উল্লেখ করে তিনি বলেন, ‘খুবই ইতিবাচক আলোচনা হয়েছে।’

প্রতিমন্ত্রী জানিয়েছেন যে, প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তুরস্কের প্রেসিডেন্টের উদ্ধৃতি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন: ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন যে, তুরস্ক তার সক্ষমতার পরিধির মধ্যে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে হুমায়ুন বলেন, ‘বাংলাদেশের জন্য আমার এবং তুরস্কের সক্ষমতার মধ্যে যা কিছু করা সম্ভব, আমি তা করব। শুধু কোথায় এবং কী করা প্রয়োজন আপনাকে তা আমাকে জানাতে হবে।’

প্রতিমন্ত্রী জানান, দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বোচ্চ রাজনৈতিক পর্যায়ে অত্যন্ত শক্তিশালী ও সুদৃঢ়।

এই বৈঠকে অর্জিত সমঝোতা প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন, বিনিয়োগ এবং মানবিক কূটনীতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে বলে প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

হুমায়ুন কবির বলেন, ‘দুই দেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার ও সর্বোচ্চ পর্যায়ে শক্তিশালী। ইনশাআল্লাহ, এ সম্পর্ক আরও এগিয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পরিচালিত অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এই অভিযানের সময়, টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে, মাদক পাচারকারীরা বোট থেকে দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।

পরে, পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটের তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সাব্বির আলম সুজন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ২১৬০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ফরিদপুরে ২১৬০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি মন্তব্য করেন, ‘কৃষকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় দুই হাজার ১৬০ জন কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারির বীজের পাশাপাশি সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকারিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%