প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি গেরস্তের বাড়িতে চুরি করতে গিয়ে পিটুনির শিকার হয়ে মৃত্যু বরণ করেছেন নাজমুল হক বিশারু (৬০) নামের এক পেশাদার চোর।
এটি ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায়।
নিহত নাজমুল হক বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের অধিবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শনিবার দিবাগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া এলাকায় জ্যোতিষ চন্দ্র রায়ের বাড়িতে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করেন বিশারু। ঘরে প্রবেশ করার পরপরই বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিশারুকে আটক করে। পরে তাদের চিৎকারে প্রতিবেশীসহ স্থানীয়রা ঘটনাস্থলে এসে জড়ো হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার পিটুনিতে নাজমুল হক বিশারু গুরুতর আহত হয়ে জ্ঞান হারান। পরে পুলিশ খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বোর্ড থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত চোর নাজমুল হক বিশারুর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টিতে জড়িত থাকার অভিযোগে ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন