প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পরিচালিত অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
এই অভিযানের সময়, টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে, মাদক পাচারকারীরা বোট থেকে দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।
পরে, পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটের তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সাব্বির আলম সুজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন