ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ


টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : কক্সবাজারের টেকনাফে মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের পরিচালিত অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন কর্তৃক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য প্রকাশ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন তথ্যের ভিত্তিতে ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

এই অভিযানের সময়, টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে, মাদক পাচারকারীরা বোট থেকে দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়।

পরে, পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটের তল্লাশি চালিয়ে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকার মূল্যের ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সাব্বির আলম সুজন।

আরও পড়ুন: গোপালগঞ্জের তিন থানার ওসিকে বদলি, বিজিবি মোতায়েন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ২১৬০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


ফরিদপুরে ২১৬০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি মন্তব্য করেন, ‘কৃষকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় দুই হাজার ১৬০ জন কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারির বীজের পাশাপাশি সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকারিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামিনে বেরিয়ে নিখোঁজ যুবক, ৪ দিন পর ডোবায় মিলল মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


জামিনে বেরিয়ে নিখোঁজ যুবক, ৪ দিন পর ডোবায় মিলল মরদেহ

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আশিক খান (২৪), তিনি মৃত আজিজ খানের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক খান গত ১১ নভেম্বর একটি মামলায় জামিন নিয়ে বের হন। এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তিনি বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য একটি জাল নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার পরিবার গত শুক্রবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে।

রোববার স্থানীয়রা খালের অপরপাশের পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মরদেহটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে আশিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তবে ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছে প্রতিপক্ষ। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, “জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।”

এদিকে কবির মাতুব্বরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কবিরের এক আত্মীয় জানান, এই ঘটনায় কবির বা তার লোকজন জড়িত নন। স্থানীয় রাজনীতি ও দলাদলির কারণে এ ঘটনায় কবিরের নাম উঠছে বলে দাবি করা হচ্ছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসআরবির অভিযানে দেশে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


এসআরবির অভিযানে দেশে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহের মধ্যে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাঠ পর্যায়ে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে এসআরবির পক্ষ থেকে। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং খুলনায় দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়েছে।

এসআরবি উইং কমান্ডার আরও জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১৫ নভেম্বর, ২০২৬ : আগামী ১৯ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে লালমনিরহাটে মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতি সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ওই দিন প্রধানমন্ত্রী সরেজমিনে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পরিদর্শন করবেন।

আজ লালমনিরহাট জেলা শহরের সোহরাওয়ার্দী মাঠে ‘মাদককে না বলুন, জুয়াকে না বলুন, যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন, দুর্নীতিকে না বলুন’— এই স্লোগানে আয়োজিত সাইকেল র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ জেলা কমিটি এই র‌্যালির আয়োজন করেছে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদর উপজেলার বড়বাড়ী এলাকার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এতে চার থেকে পাঁচ হাজার সাইকেল আরোহী অংশগ্রহণ করেন।

মন্ত্রী বলেন, মাদক, মোবাইল ক্যাসিনো, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

এ সময় তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসব অপরাধ কমিয়ে একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আসাদুল হাবিব দুলু উল্লেখ করেন, ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের মাধ্যমে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, যার ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সদর উপজেলায় সম্মিলিত প্রচেষ্টায় মাদক, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি হয়রানি ও দুর্নীতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে।

ত্রাণমন্ত্রী আরও জানান, জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা গেলে সামাজিক অপরাধ আরও কমিয়ে আনা সম্ভব হবে। ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে এটি দেশের অন্যান্য এলাকার জন্যও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।

সাইকেল র‌্যালির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সাইকেল চালানো শরীরচর্চার একটি কার্যকর মাধ্যম। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি সাইকেল ব্যবহারে উৎসাহিত হওয়া উচিত।

র‌্যালিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার মানুষের অংশগ্রহণ এ উদ্যোগের প্রতি জনসাধারণের আগ্রহ ও সামাজিক আন্দোলনের সম্ভাবনাকে তুলে ধরেছে।

মন্ত্রী জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে লালমনিরহাটের সামাজিক উদ্যোগ ও অপরাধ প্রতিরোধে মানুষের সম্মিলিত অংশগ্রহণের চিত্র দেখাতে চান তিনি।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, সংগঠনটির কার্যক্রমের সূচনালগ্নে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করেছেন। একই উদ্যোগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা এ অঞ্চলের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— সংগঠনটির সদস্য সচিব ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী ও জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%