০৫:৩৯ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় প্রণোদনা কর্মসূচির আওতায় দুই হাজার ১৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি মন্তব্য করেন, ‘কৃষকদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। কৃষকদের ফসলের উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে স্বাবলম্বী করতে কৃষি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল-মামুনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় দুই হাজার ১৬০ জন কৃষকের মাঝে সরিষা, মসুর ও খেসারির বীজের পাশাপাশি সার বিতরণ করা হয়।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাজী রমজান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাকারিয়া এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী কৃষকরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন