০৫:১৩ পি.এম
কিশোরগঞ্জ জেলা ক্রিকেট স্টেডিয়ামে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের খেলা শুরু হয়েছে। তরুণ ক্রিকেটারদের ব্যাট-বলের লড়াই, প্রতিভা বিকাশ এবং জাতীয় পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের প্রত্যয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার সকালে উৎসবমুখর পরিবেশে স্টেডিয়াম ভেন্যুর উদ্বোধনের মাধ্যমে শুরু হয় বয়সভিত্তিক ক্রিকেটের এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে হবিগঞ্জ অনূর্ধ্ব-১৮ জেলা দল ও ব্রাহ্মণবাড়িয়া অনূর্ধ্ব-১৮ জেলা দল মাঠে নামে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর- হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন এবং কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী ইসরাইল মিয়া।
আরও পড়ুন: বাংলাদেশ সেঞ্চুরিয়ান টেস্টে ইনিংস ও ২১৯ রানে পরাজিত
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রিকেট উপকমিটির আহ্বায়ক আশরাফ উদ্দিন স্বপন ও সদস্য সচিব হিল্লোল চৌধুরী জনি।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিকেট উপকমিটির সদস্য জগলুল হাসান চয়ন।
এই বয়সভিত্তিক ক্রিকেটের আয়োজন তরুণ খেলোয়াড়দের প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিজ্ঞতা অর্জন, নিজেদের দক্ষতা শাণিত করা এবং ভবিষ্যতে জাতীয় দলের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করবে। ক্রীড়াসংশ্লিষ্টরা জেলা পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের জন্য এমন টুর্নামেন্টকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।
আরও পড়ুন: পিটি ঊষা অলিম্পিক নির্বাচনে অংশ নিচ্ছেন না
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন