ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জামিন নিতে গিয়ে মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি রাব্বি শরীফ গ্রেপ্তার


জামিন নিতে গিয়ে মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা মামলার আসামি রাব্বি শরীফ গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারি সংক্রান্ত মামলার প্রথম আসামি মো. রাব্বি শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রথম আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অগ্রিম জামিনের জন্য হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়। রাব্বি শরীফ আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় রতন মিয়ার বাড়ির সামনে পাকা সড়কের ওপর এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বি শরীফসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী— ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ (২) ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

এজাহারে বাদী মো. ফারুক হাওলাদার অভিযোগ করেন, পূর্ববিরোধের কারণে আসামিরা পথরোধ করে হামলা চালায়। এই হামলায় ধারালো অস্ত্র ও লোহার রড ব্যবহার করে মারধর ও হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।

মামলার এজাহারে রাব্বি শরীফ (২৭), সাব্বির হোসেন (২২), সালাম শরীফ (৫০), মো. আবু রহিম (২২) ও রিয়াদুল শরীফ (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম রাব্বি শরীফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বি শরীফ নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার মানিকের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


ভারতের ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার মানিকের পরিকল্পনা

ভারতের অপরাধ বিষয়ক টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রোল’ দেখে সিরিয়াল কিলার হয়ে উঠেছেন আবদুল ওয়াদুদ ওরফে মানিক (২৪)। তিনজন অটোরিকশাচালককে খুন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাথেরপেটুয়া এলাকার এই বাসিন্দা রিমান্ডে পুলিশকে এসব তথ্য জানিয়েছেন।

কুমিল্লার নাঙ্গলকোট থানার উপপরিদর্শক (এসআই) নাহিদুল ইসলাম সবুজ এই তথ্য প্রকাশ করেছেন।

আসামির সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে দাম্পত্য কলহের কারণে মানিক বিষণ্নতায় ভুগছিলেন। তার স্ত্রী প্রায়ই দেনমোহরের ৩০ লাখ টাকার জন্য চাপ দিতেন। এই অর্থ সংগ্রহের জন্য তিনি অটোরিকশা ছিনতাইয়ের পরিকল্পনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, মানিক অতিরিক্ত ভাড়ার লোভ দেখিয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী কিশোর চালকদের নির্জন স্থানে নিয়ে যেতেন। এরপর তিনি সহযোগীদের নিয়ে তাদের মুখ ও হাত-পা বেঁধে মাথায় আঘাত করে হত্যা করতেন। নিহতদের অটোরিকশাগুলো কুমিল্লার মনোহরগঞ্জের এক ব্যক্তির কাছে বিক্রি করতেন মানিক।

এসআই নাহিদুল ইসলাম সবুজ মন্তব্য করেছেন, "আমার ধারণা, মানিক একজন সাইকো কিলার। কিশোর চালকদের হত্যা করে সে একধরনের পৈশাচিক আনন্দও পেত।"

তিনি আরও জানান, গত ২৪ জুলাই নিখোঁজ হন নাঙ্গলকোটের অটোরিকশাচালক আরমান। তার মোবাইল ফোন ট্র্যাক করে মানিককে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়ার পর আসামি তিন অটোচালককে হত্যার কথা স্বীকার করেন।

এছাড়া, গত ১২ আগস্ট নাঙ্গলকোট থানার আটিয়াবাড়ি এলাকায় মো. মেহেদী (১৮) নামের এক অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

এরপর ২৪ আগস্ট নাঙ্গলকোটে অটোরিকশাচালক মো. আরমান হোসেন (১৫) নিখোঁজ হন। আরমানের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ মানিককে সহযোগীদের মাধ্যমে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের পর জানা যায়, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে শাহজাহান ওরফে সাইমন (১৭) নামে এক কিশোরকে শ্বাসরোধে হত্যা করেন মানিক।

পুলিশের দাবি, তিনটি হত্যাকাণ্ডের পেছনে অটোরিকশা ছিনতাই ছিল মূল উদ্দেশ্য। তদন্তে উঠে এসেছে যে, মানিক অটোরিকশাচালকদের টার্গেট করে হত্যা ও অটোরিকশা ছিনতাই করতেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিঙ্গাপুরে প্রতিদিন ১৫ মিনিট বই পড়লে মিলবে অর্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


সিঙ্গাপুরে প্রতিদিন ১৫ মিনিট বই পড়লে মিলবে অর্থ

সিঙ্গাপুর সরকার নাগরিকদের বই পড়ার জন্য উৎসাহিত করছে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানো বা ক্ষতিকর তথ্য স্ক্রল করার ‘ডুমস্ক্রলিং’ প্রবণতা কমানো যায়। ডিজিটাল আসক্তি থেকে নাগরিকদের ফিরিয়ে এনে বইয়ের প্রতি মনোযোগী করতে প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়ার বিনিময়ে অর্থ দেওয়ার একটি অভিনব উদ্যোগ গ্রহণ করেছে দেশটির ন্যাশনাল লাইব্রেরি বোর্ড।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই উদ্যোগে অংশ নিতে পাঠকদের একটি নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে প্রতিদিনের বই পড়ার তথ্য ও সময় নথিভুক্ত করতে হবে। নাগরিকরা যদি প্রতিদিন অন্তত ১৫ মিনিট বই পড়েন, তাহলে ২০টি ভার্চুয়াল পয়েন্ট বা কয়েন অর্জন করতে পারবেন। দিনে একটি পড়ার সেশন নথিভুক্ত করার সুযোগ থাকবে। ১ হাজার কয়েন জমা হলে নাগরিকরা ১ সিঙ্গাপুর ডলার (প্রায় ৮০ সেন্ট) পাবেন। অর্থাৎ, একটানা ৫০ দিন প্রতিদিন ১৫ মিনিট বই পড়লে ১ ডলার পাওয়া যাবে।

সিঙ্গাপুরের ন্যাশনাল লাইব্রেরি বোর্ডের প্রধান মেলিসা টাম জানান, এই উদ্যোগের উদ্দেশ্য হলো ছোট ও সহজলভ্য পদক্ষেপের মাধ্যমে টেকসই পড়ার অভ্যাস গড়ে তোলা। দ্য স্ট্রেইটস টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা এমন এক যুগে বসবাস করছি, যেখানে বিপুল পরিমাণ তথ্যের ভিড়ে আমরা যেকোনো মুহূর্তে শত শত খবরের শিরোনাম স্ক্রল করতে পারি। কিন্তু ছোট ছোট চর্চা নিয়মিত করলেই তা স্থায়ী অভ্যাসে রূপ নেয়।" বাসে যাতায়াত, রাতে ঘুমানোর আগে বা দুপুরের খাবারের ফাঁকে দিনে অন্তত ১৫ মিনিট বই পড়ার ওপর জোর দেওয়া হচ্ছে।

এই পদক্ষেপ মূলত তরুণদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য নেওয়া হয়েছে। সাম্প্রতিক গবেষণায় ডুমস্ক্রলিং এবং অ্যাপের প্রতি অতিরিক্ত আসক্তিকে তরুণদের মানসিক অবসাদের বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগে নাগরিকদের শারীরিক সুস্থতায় হাঁটার অভ্যাস গড়তে সুপারমার্কেটের ভাউচারসহ বিভিন্ন আর্থিক প্রণোদনা প্রদান করেছে সিঙ্গাপুর সরকার।

এদিকে নাগরিকদের বই পড়ার অভ্যাস গড়তে সরকারের এই নতুন পদক্ষেপ এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক মূল্যায়নে দেশটির শিক্ষার্থীরা শীর্ষ স্থান ধরে রেখেছে। ২০২৫ সালের আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়ন কর্মসূচির (পিআইএসএ) তথ্য অনুযায়ী, ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের বই পড়ার ও তথ্য বোঝার দক্ষতায় বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সিঙ্গাপুরের শিক্ষার্থীরা। এই তালিকায় তারা চীন ও তাইওয়ানকে পেছনে ফেলে প্রথম অবস্থান অর্জন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে দোকানের ভেতরে হাবুর ধর্ষণের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


চকলেট খাওয়ানোর কথা বলে শিশুকে দোকানের ভেতরে হাবুর ধর্ষণের চেষ্টা

চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান পাটওয়ারী, যিনি হাবু নামে পরিচিত (৭১) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। এই ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। সেই সময় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী শিশুর নানা বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, "ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।"

ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


খুলনা বিশ্ববিদ্যালয়ে প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচিতে ঔষধি, ফুল ও ফলের বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হচ্ছে। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই দুই দিনব্যাপী কর্মসূচি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য উল্লেখ করেন, "পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমি এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলাম। প্লাস্টিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আনার পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমও চলমান রাখতে হবে।"

তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে অনেক গাছ লাগানো হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।"

এক শিক্ষার্থী গাছ নেওয়ার সময় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "ব্যবহৃত প্লাস্টিক বোতল জমা দিয়ে গাছের চারা নেওয়ার উদ্যোগটি খুবই ভালো লেগেছে। এতে একদিকে প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হওয়া যাচ্ছে, অন্যদিকে নিজের হাতে একটি গাছ লাগানোর সুযোগও তৈরি হচ্ছে।"

ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ জানান, "আমাদের উদ্দেশ্য হলো মানুষকে প্লাস্টিক ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সচেতন করা। একই সঙ্গে গাছের চারা বিতরণের মাধ্যমে পরিবেশের জন্য বৃক্ষের গুরুত্ব তুলে ধরা। বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্বন সিকোয়েস্ট্রেশনের জন্য বেশি বেশি বৃক্ষরোপণ প্রয়োজন। এ বিষয়ে সচেতনতা বাড়াতেই আমাদের এ উদ্যোগ। গত বছরের আয়োজনে আমরা ১৫ শতাধিক গাছের চারা বিতরণ করেছিলাম। এবার দুই হাজারের অধিক চারা বিতরণের আশা করছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%