প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পিরোজপুরের মঠবাড়িয়ায় হত্যাচেষ্টা ও মারামারি সংক্রান্ত মামলার প্রথম আসামি মো. রাব্বি শরীফকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত প্রথম আসামি হিসেবে চিহ্নিত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অগ্রিম জামিনের জন্য হাজির হলে তাকে গ্রেপ্তার করা হয়। রাব্বি শরীফ আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে আমড়াগাছিয়া ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় রতন মিয়ার বাড়ির সামনে পাকা সড়কের ওপর এই ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বি শরীফসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়। মামলার নথি অনুযায়ী— ১৪৩/ ৩৪১/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬ (২) ধারায় মামলা করা হয়েছে।
এজাহারে বাদী মো. ফারুক হাওলাদার অভিযোগ করেন, পূর্ববিরোধের কারণে আসামিরা পথরোধ করে হামলা চালায়। এই হামলায় ধারালো অস্ত্র ও লোহার রড ব্যবহার করে মারধর ও হত্যার উদ্দেশ্যে আঘাত করার অভিযোগ করা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
মামলার এজাহারে রাব্বি শরীফ (২৭), সাব্বির হোসেন (২২), সালাম শরীফ (৫০), মো. আবু রহিম (২২) ও রিয়াদুল শরীফ (২৮)-এর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে আসামিপক্ষের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম রাব্বি শরীফের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাব্বি শরীফ নামের আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন