প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের প্রলোভন দেখিয়ে এক শিশুকে মুদি দোকানে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিবুর রহমান পাটওয়ারী, যিনি হাবু নামে পরিচিত (৭১) নামে এক মুদি দোকানির বিরুদ্ধে। এই ঘটনার পর পুলিশ অভিযুক্তকে আটক করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। সেই সময় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয়। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে অভিযুক্তকে আটক করেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
ভুক্তভোগী শিশুর নানা বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, "ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।"
ঘটনার শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন