০৩:২৯ পি.এম
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর নেই।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইয়ের মৃত্যুর খবরটি জানিয়ে দিয়েছেন ডিপজল। প্রিয় ভাইকে হারিয়ে তিনি গভীর শোক ও বেদনা প্রকাশ করেছেন।
মেজো ভাইয়ের মৃত্যুতে আবেগঘন এক পোস্টে ডিপজল লিখেছেন, ‘আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই।
আরও পড়ুন: উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় গানের আসর বসছে
তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
একই পোস্টে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডিপজল। তিনি লিখেছেন, ‘সবার কাছে আমার মেজো ভাইয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করছি। মহান আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।’
উল্লেখ্য, গত ৯ নভেম্বর মেজো ভাইয়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন ডিপজল। সে সময় ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: জ্যাক থেকে অস্কারজয়ী, তিন দশকে কতবার নিজেকে ভেঙেছেন লিওনার্দো ডি ক্যাপ্রিও!
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন