০৫:৫২ পি.এম
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবনের উদ্বোধন খাদ্যমন্ত্রী ও সংসদ সদস্য আফরোজা খানম রিতা করেছেন।
শনিবার (২১ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে ভবনটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মানিকগঞ্জ কার্যালয়ের বাস্তবায়নে ভবনটি নির্মাণ করা হয়েছে ৮৮ লাখ ৯৭ হাজার ৯২৭ টাকা ব্যয়ে। ২০২৬-২০২৭ অর্থবছরে এ নির্মাণকাজ সম্পন্ন হয়।
আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার
নবনির্মিত ভবনে ভূমি অফিসের কার্যক্রম পরিচালিত হলে স্থানীয় বাসিন্দাদের ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে উন্নত পরিবেশে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং নাগরিকদের সেবার মান বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন