০৫:৫৩ পি.এম
মানুষের সংস্পর্শে এলেই বিড়ালের ‘মিউ মিউ’ ডাকের পরিমাণ বৃদ্ধি পায়। কেন এই ডাকের উৎপত্তি, তা নিয়ে দীর্ঘদিন ধরে কৌতূহল থাকলেও সম্প্রতি একটি গবেষণায় নতুন তথ্য প্রকাশিত হয়েছে।
নতুন গবেষণায় দেখা গেছে, মানুষের উপস্থিতিতে বিড়ালের মিউ মিউ ডাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। গবেষকদের মতে, বিড়াল এই ডাককে মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করে।
‘দ্য সোশ্যাল ইউজ অব মিউ ইন দ্য ইন্টারঅ্যাকশন বিটুইন ক্যাটস অ্যান্ড হিউম্যানস’ শিরোনামে গবেষণাটি প্রাণী আচরণবিষয়ক সাময়িকী অ্যানিমেল বিহেভিয়ার-এ প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: বাবার জন্মদিনে বেলুন কেনার সামর্থ্য নেই, পলিথিনে বাতাস ভরেই উদযাপন
গবেষণায় মানুষের উপস্থিতি বিড়ালের ডাক দেওয়ার আচরণে কীভাবে প্রভাব ফেলে, তা পরীক্ষা করা হয়। বিড়ালের পছন্দের খাবার ব্যবহার করে একটি বিশেষ পরীক্ষা পরিচালনা করা হয়। এতে ৩৮টি বিড়াল ও তাদের মানুষের সঙ্গে মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ করা হয়। বিড়ালদের নিজ নিজ বাড়িতে এই পরীক্ষা চালানো হয়, যাতে তাদের স্বাভাবিক পরিবেশে আচরণ বোঝা সম্ভব হয়।
পরীক্ষায় দেখা যায়, খাবার একটি বাক্সের ভেতরে রাখা হয়েছিল। বিড়াল খাবারটি দেখতে ও গন্ধ পেতে পারলেও নাগালে পাচ্ছিল না। দুটি পরিস্থিতিতে বিড়ালের আচরণ পর্যবেক্ষণ করা হয়—একবার মানুষের উপস্থিতিতে, অন্যবার মানুষ ছাড়া।
ফলাফলে দেখা যায়, যখন মানুষ উপস্থিত থাকে, তখন বিড়ালের মিউ মিউ ডাকার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিশেষ করে, যখন তারা মানুষের দিকে তাকিয়ে থাকে, তখন তাদের ডাকের সংখ্যা বৃদ্ধি পায়। এছাড়া, মানুষের দিকে তাকানো এবং মানুষ ও খাবারের বাক্সের মধ্যে বারবার দৃষ্টি ফেরানোর মতো আচরণও লক্ষ্য করা যায়।
অন্যদিকে, যখন মানুষ উপস্থিত থাকে না, তখন বিড়ালগুলো তুলনামূলকভাবে বেশি সময় স্থির দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে থাকে। গবেষকদের মতে, এটি বোঝায় যে, মানুষের উপস্থিতি থাকলে কোন আচরণে সাড়া পাওয়ার সম্ভাবনা বেশি, তা বিড়াল বুঝতে পারে।
আরও পড়ুন: কিশোর নজরুলের ত্রিশাল: স্মৃতি ও গল্পের পটভূমি
গবেষণার ফলাফল নির্দেশ করে, মানুষের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিড়ালের মিউ মিউ ডাকের একটি বিশেষ ভূমিকা রয়েছে। শব্দের মাধ্যমে নয়, মানুষের দিকে তাকানোসহ বিভিন্ন শারীরিক ভঙ্গি ও দৃষ্টির ব্যবহার মিলিয়ে বিড়াল নিজেদের চাহিদা বা বার্তা প্রকাশের চেষ্টা করে। অর্থাৎ, শব্দ ও দৃষ্টিসংকেত একসঙ্গে ব্যবহার করে মানুষের কাছে নিজেদের বার্তা আরও কার্যকরভাবে পৌঁছে দেয় বিড়াল।
এসকেডি/ আরটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন