প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম আশিক খান (২৪), তিনি মৃত আজিজ খানের পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশিক খান গত ১১ নভেম্বর একটি মামলায় জামিন নিয়ে বের হন। এরপর বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তিনি বাড়ির পাশের খালে মাছ ধরার জন্য একটি জাল নিয়ে যান। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার পরিবার গত শুক্রবার সদর মডেল থানায় নিখোঁজ ডায়েরি করে।
রোববার স্থানীয়রা খালের অপরপাশের পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করে। সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মরদেহটি ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধের কারণে আশিককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। তবে ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেছে প্রতিপক্ষ। পুলিশ জানিয়েছে, তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, “জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কঠিন বিচার চাই।”
এদিকে কবির মাতুব্বরের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কবিরের এক আত্মীয় জানান, এই ঘটনায় কবির বা তার লোকজন জড়িত নন। স্থানীয় রাজনীতি ও দলাদলির কারণে এ ঘটনায় কবিরের নাম উঠছে বলে দাবি করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিগগিরই অপরাধীদের গ্রেফতার করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন