ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

এসআরবির অভিযানে দেশে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন


এসআরবির অভিযানে দেশে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহের মধ্যে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাঠ পর্যায়ে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে এসআরবির পক্ষ থেকে। এর ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং খুলনায় দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়েছে।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

এসআরবি উইং কমান্ডার আরও জানান, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো শঙ্কা নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


প্রধানমন্ত্রীর সামনে ‘আলোকিত লালমনিরহাট’ কার্যক্রম তুলে ধরবেন ত্রাণমন্ত্রী

লালমনিরহাট, ১৫ নভেম্বর, ২০২৬ : আগামী ১৯ নভেম্বর, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে লালমনিরহাটে মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক ও দুর্নীতি সহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে চলমান জনসচেতনতামূলক কার্যক্রমের চিত্র তুলে ধরবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ত্রাণমন্ত্রী জানিয়েছেন, ওই দিন প্রধানমন্ত্রী সরেজমিনে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পরিদর্শন করবেন।

আজ লালমনিরহাট জেলা শহরের সোহরাওয়ার্দী মাঠে ‘মাদককে না বলুন, জুয়াকে না বলুন, যৌতুককে না বলুন, বাল্যবিবাহকে না বলুন, দুর্নীতিকে না বলুন’— এই স্লোগানে আয়োজিত সাইকেল র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ জেলা কমিটি এই র‌্যালির আয়োজন করেছে।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সদর উপজেলার বড়বাড়ী এলাকার শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এতে চার থেকে পাঁচ হাজার সাইকেল আরোহী অংশগ্রহণ করেন।

মন্ত্রী বলেন, মাদক, মোবাইল ক্যাসিনো, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ সব ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক আন্দোলন অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

এ সময় তিনি আরও বলেন, সম্মিলিত উদ্যোগ ও মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এসব অপরাধ কমিয়ে একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আসাদুল হাবিব দুলু উল্লেখ করেন, ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের মাধ্যমে ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে, যার ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সদর উপজেলায় সম্মিলিত প্রচেষ্টায় মাদক, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি হয়রানি ও দুর্নীতিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমেছে।

ত্রাণমন্ত্রী আরও জানান, জেলার পাঁচটি উপজেলায় পর্যায়ক্রমে সংগঠনটির কার্যক্রম বিস্তৃত হয়েছে। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন। এ কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা গেলে সামাজিক অপরাধ আরও কমিয়ে আনা সম্ভব হবে। ‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা গেলে এটি দেশের অন্যান্য এলাকার জন্যও অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।

সাইকেল র‌্যালির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সাইকেল চালানো শরীরচর্চার একটি কার্যকর মাধ্যম। সুস্থ থাকতে দৈনন্দিন জীবনে শারীরিক পরিশ্রম বাড়ানোর পাশাপাশি সাইকেল ব্যবহারে উৎসাহিত হওয়া উচিত।

র‌্যালিতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, হাজার হাজার মানুষের অংশগ্রহণ এ উদ্যোগের প্রতি জনসাধারণের আগ্রহ ও সামাজিক আন্দোলনের সম্ভাবনাকে তুলে ধরেছে।

মন্ত্রী জানিয়েছেন, এ কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রীকে লালমনিরহাটের সামাজিক উদ্যোগ ও অপরাধ প্রতিরোধে মানুষের সম্মিলিত অংশগ্রহণের চিত্র দেখাতে চান তিনি।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, সংগঠনটির কার্যক্রমের সূচনালগ্নে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করেছেন। একই উদ্যোগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পৃক্ততা এ অঞ্চলের মানুষের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ও জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— সংগঠনটির সদস্য সচিব ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

এ সময় পৌর বিএনপির আহ্বায়ক আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজু পাটোয়ারী ও জেলা যুবদলের আহ্বায়ক ভিপি আনিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিফ কি ভুলে গেছে গোপালগঞ্জ থেকে তার দলের বাঘা নেতাদের এপিসি করে ঢাকায় ফিরতে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


আসিফ কি ভুলে গেছে গোপালগঞ্জ থেকে তার দলের বাঘা নেতাদের এপিসি করে ঢাকায় ফিরতে?

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে তিনি এই সমালোচনা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বর্তমান সরকারের অবস্থানকে অতীতের একটি ঘটনার সঙ্গে তুলনা করে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের ‘লংমার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ৪ জন আওয়ামী সমর্থক নিহত এবং অনেকে আহত হয়েছিলেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজন মানুষেরও মৃত্যু চান না।

গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাশেদ খাঁন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তিনি আশা প্রকাশ করেন যে দ্রুত সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। নির্বাচিত সরকারের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বদ্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।”

সম্প্রতি গণমাধ্যমে আসিফ মাহমুদের একটি বক্তব্যের প্রেক্ষিতে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, “নিউজে দেখলাম, আসিফ মাহমুদ ২ সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) করে ঢাকায় ফিরতে হয়েছিলো?”

ওই ঘটনার স্মৃতি স্মরণ করে তিনি আরো যোগ করেন, সে সময় এনসিপির নেতাকর্মীদের অনেকেই নাহিদ ইসলামদের সেনাবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধার করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।

গোপালগঞ্জের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী তার পোস্টের শেষাংশে বলেন, “গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি এবং এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট (পরিবর্তন) করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


সরকার ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে: খাদ্যমন্ত্রী

আগামী মৌসুমে ৩ লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মূল্য হবে কেজি ৩৫ টাকা। এছাড়া, ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের জন্য ৪৯ টাকা কেজি দরে মূল্য নির্ধারণ করা হয়েছে। খাদ্যমন্ত্রী আফরোজা খানম জানিয়েছেন যে, ৫০ হাজার টন আতপ চালও ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যার এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম এই তথ্য প্রদান করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিম্টার কায়সার কামাল।

প্রশ্নের মধ্যে মো. সেলিমুজ্জামান মোল্যা জানতে চেয়েছিলেন, গোপালগঞ্জ জেলায় আগামী মৌসুমে খাদ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কি না এবং খাদ্য সংগ্রহের মূল্য কীভাবে নির্ধারণ করা হয়েছে।

জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, খাদ্য মন্ত্রণালয়ে ৮ নভেম্বর অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের জন্য জাতীয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া ধানের উৎপাদন এবং চালের পাক্ষিক ছাঁটাই ক্ষমতা বিবেচনায় নিয়ে খুব শিগগিরই গোপালগঞ্জ জেলায় ধান-চালের লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে সাত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪২ পি.এম


বাগেরহাটে সাত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বাগেরহাট, ১৫ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম বাগেরহাটে শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় জেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই মেডিকেল ক্যাম্প। উদ্বোধন করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুস্তাহিদুল আলম রবি, ইউনিট লেভেল অফিসার তাহিরা খাতুন, কার্যনির্বাহী সদস্য আলামিন সরদার, নার্গিস আক্তার ইভা ও আজমিরা খাতুন।

ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন উদ্বোধনী বক্তব্যে জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নে একটি মেডিকেল হাসপাতাল স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম রাখালগাছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী সাত দিন চলবে এবং আগামী শনিবার বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%