ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

আফগান নারীদের চিকিৎসা নিষিদ্ধ, পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা পাওয়া যাচ্ছে না


আফগান নারীদের চিকিৎসা নিষিদ্ধ, পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা পাওয়া যাচ্ছে না

আফগানিস্তানে তালেবানের গোপন বা অঘোষিত নির্দেশের কারণে নারীদের জন্য পুরুষ চিকিৎসকদের কাছে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতির ফলে দেশটির নারী রোগীরা সাধারণ স্বাস্থ্যসেবা পেতে গিয়ে চরম বিপর্যয় ও অমানবিক অবস্থার সম্মুখীন হচ্ছেন। এই তথ্যটি দ্য গার্ডিয়ান ও জান টাইমসের একটি প্রতিবেদনে উঠে এসেছে।

হেরাতের বাসিন্দা ফরিদার (ছদ্মনাম) একটি ডেন্টাল ক্লিনিকে তীব্র দাঁতের ব্যথা নিয়ে চিকিৎসা শুরু করেছিলেন। কিন্তু চিকিৎসার মাঝপথে তাকে জানানো হয় যে, তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী, পুরুষ দন্তচিকিৎসকরা নারীদের চিকিৎসা করতে পারবেন না। এর ফলে তিন মাস ধরে তার চিকিৎসা অসম্পূর্ণ রয়ে গেছে, এবং ব্যথার কারণে তিনি ঠিকমতো খেতেও পারছেন না।

যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালিয়ে পুরুষ চিকিৎসকদের সতর্ক করছে যে, নারী রোগী পাওয়া গেলে তাদের জেলে পাঠানো হবে। চিকিৎসকদের জন্য স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, জরুরি অবস্থাতেও তারা কোনো নারী রোগীকে একা দেখতে পারবেন না। চিকিৎসা প্রদান করতে হলে অবশ্যই সঙ্গে পুরুষ অভিভাবক (মাহরাম) থাকতে হবে এবং সবকিছু নারী নার্সের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আরও পড়ুন: ইমরান খানের পরিবারের সদস্যদের সঙ্গে সরকারের গোপন যোগাযোগ

এছাড়া, অনেক জায়গায় নারী রোগীদের আসল নাম উল্লেখ করতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, প্রেসক্রিপশনে নামের পরিবর্তে কেবল ‘বিবি’ লিখতে বলা হচ্ছে।

নারীদের এই স্বাস্থ্যসংকট আরও বাড়িয়ে দিয়েছে শিক্ষাক্ষেত্রে নিষেধাজ্ঞা। ২০২৪ সালের শেষ দিকে নারীদের মেডিকেল পড়াশোনা ও নতুন নারী কর্মী নিয়োগ নিষিদ্ধ করেছে তালেবান। ফলে একদিকে যেখানে পুরুষ ডাক্তারের কাছে যাওয়া বন্ধ, অন্যদিকে নারী চিকিৎসকের সংখ্যা কমে আসছে, যা আফগান নারীদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর জার্সি ও ট্রফি উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ-২০২৬ এর জার্সি ও ট্রফি উন্মোচন

বাংলাদেশের ব্যাংকিং খাতের ক্রীড়া সংস্কৃতি ও সহকর্মীসুলভ সম্পর্ককে আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে আসন্ন ‘বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর জার্সি ও ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে।

আজ রাজধানীতে অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে চ্যাম্পিয়নশীপের অফিসিয়াল জার্সি ও ট্রফি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ১৩টি অংশগ্রহণকারী ব্যাংকের প্রতিনিধিরা, বিভিন্ন ব্যাংকের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, আয়োজক কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের সভাপতি জনাব মোঃ রাশেদ আকতার জানান, আগামী ১৩, ১৯ ও ২০ জুন ঢাকার বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রথমবারের মতো ব্যাংকারদের দ্বারা আয়োজিত ‘বিসিবিএল ব্যাংকারস ফুটসাল চ্যাম্পিয়নশীপ-২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি বলেন, এই আয়োজন ব্যাংকিং খাতে একটি নিয়মিত ও বাৎসরিক ক্রীড়া ইভেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং তরুণ ব্যাংকারদের মধ্যে ক্রীড়া চর্চা আরও উৎসাহিত করবে। তিনি আরও বলেন, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

ক্লাবের সাধারণ সম্পাদক জনাব রশীদ-উন-নবি জানান, এবারের প্রতিযোগিতায় দেশের মোট ১৩টি ব্যাংকের দল অংশগ্রহণ করবে। ফুটসাল টুর্নামেন্টটি কেবল প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং অংশগ্রহণকারী ব্যাংকারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শারীরিক সুস্থতা ও দলগত চেতনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী দলকে শুভকামনা জানানো হয় এবং একটি সফল ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাউদকান্দিতে বিজিডিসিএল-এর উদ্যোগে বিশেষ অভিযান, ৬ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


দাউদকান্দিতে বিজিডিসিএল-এর উদ্যোগে বিশেষ অভিযান, ৬ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে এবং মোবাইল কোর্টের সমন্বয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙা ও তালতলী এলাকায় অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

এই অভিযানের সময়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে মোট ২টি স্পট পরিদর্শন করা হয় এবং ৪৬টি ডাবল বার্নার (ডিবি) আবাসিক সংযোগ পরিদর্শন করা হয়। অনিয়ম ও অবৈধ গ্যাস ব্যবহার প্রমাণিত হওয়ায় ৬টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৫টি সংযোগ অবৈধ গ্যাস গ্রহণের কারণে (২৩ ডিবি) এবং ১টি অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে (১ ডিবি) বিচ্ছিন্ন করা হয়।

অভিযান চলাকালীন ৫টি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়। এছাড়া, অবৈধ গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধে ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ২২,০০০ (বাইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৮০০ ফুট হোস পাইপ এবং ২০০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয়।

এই অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের নেতৃত্বে বিজিডিসিএল-এর ভিজিল্যান্স, এরিয়া বিতরণ কার্যালয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং জনসংযোগ ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহুর ছেলে বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


নেতানিয়াহুর ছেলে বাবার বিরুদ্ধে ‘ডিপ স্টেটের’ ষড়যন্ত্র নিয়ে বই লিখছেন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র নিয়ে একটি বই প্রকাশের পরিকল্পনা করছেন তার ছেলে ইয়াইর নেতানিয়াহু। ডানপন্থি সক্রিয়তাবাদী ইয়াইরের মন্তব্য, ইসরাইলের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

বইটির শিরোনাম হচ্ছে ‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরাইলস ফাইট ফর সারভাইভাল-অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক স্যাবোটার্স’, যা আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার প্রকাশ ও বিতরণ করবে।

প্রকাশকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, বইটিতে ‘পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনা’ তুলে ধরা হবে।

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ‘ইয়াইর নেতানিয়াহু সব সময়ই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু যখন ইসরাইলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য তৎপর হয়, তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা খুব কম নাগরিকই দেখতে পান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশটির কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম নেটওয়ার্ক এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা।’

বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট জনপ্রিয় করেছেন। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরা সাধারণত মূলধারার সমাজকে নিয়ন্ত্রণকারী এক ধরনের মায়াময় ব্যবস্থাকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করেন।

গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন অর্জন করেছে। তবে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে তারা পিছিয়ে রয়েছে। তবে এই ব্লক এখনও পার্লামেন্টে সবচেয়ে বড় জোট হিসেবে রয়েছে।

অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি আসন পেয়েছে। আর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন অর্জন করেছে। ফলে সরকার গঠনের জোট আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ইয়াইর দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পর থেকে তিনি অভিযোগ করছেন, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে আরব দেশগুলোর অর্থসহ বিভিন্ন শক্তি কাজ করছে।

মঙ্গলবার এক্সে দেওয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেন, ‘শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুস দিয়ে নির্বাচন চুরি করেছে।’

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ইয়াইর। ঘুস গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২০ সাল থেকে তিনটি দুর্নীতির মামলায় বিচার চলছে ইসরাইলের প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারণে তিনি আদালতে অনেক শুনানিতে উপস্থিত হননি।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ইয়াইরের নতুন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান র্যাটপ্যাক প্রেস। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার ও মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র্যাটনার। প্যাকার নেতানিয়াহু পরিবারের বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার একজন সাক্ষী। অন্যদিকে, যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র্যাটনার ইসরাইলে চলে যান।

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, কয়েক বছর ধরে প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। প্যাকারের মালিকানাধীন তেল আবিবের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও মাঝে মাঝে ব্যবহার করতেন ইয়াইর নেতানিয়াহু। সূত্র: মিডল ইস্ট আই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও আজ অনিরাপদ’: এমপি নুসরাতের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


‘সাধারণ মানুষের মতো সংসদ সদস্যদের জীবনও আজ অনিরাপদ’: এমপি নুসরাতের ক্ষোভ

কুষ্টিয়ার দৌলতপুরে নিজ গ্রামের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও পেট্রলবোমা হামলার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, দেশে সাধারণ মানুষের জীবন যেমন অনিরাপদ, তেমনি সংসদ সদস্যদের জীবনও আজ চরম ঝুঁকির মধ্যে রয়েছে। মধ্যরাতে একজন সংসদ সদস্যের বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনাকে তিনি অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের পদত্যাগ করা উচিত। সংসদে দাঁড়িয়ে পরিস্থিতি অস্বীকার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই আড়াল করা যাবে না।

সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, সিসিটিভি ফুটেজ অনুযায়ী বুধবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তার বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরন দেখে এটিকে পেট্রলবোমা হামলা বলেই ধারণা করা হচ্ছে। তবে হামলার পর পুলিশের রহস্যময় ও নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, হামলার খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তারা ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করেনি। এছাড়া দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের নিজস্ব ইউনিট না থাকায় দমকল বাহিনী পৌঁছাতেও দেরি হয়, যার ফলে বাড়ির বেশিরভাগ অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

হামলার পূর্ববর্তী বিভিন্ন হুমকির কথা উল্লেখ করে এই এনসিপি নেত্রী জানান, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তিনি ফোনে একটি হুমকি পান। এ ঘটনায় গত মঙ্গলবার তিনি ঢাকার কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু থানায় জিডি করার পরও তাকে হুমকি দেওয়া অব্যাহত ছিল। এমনকি বুধবার রাতে তার বাড়িতে হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের এক পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্টও দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

পুড়ে যাওয়া পৈতৃক বাড়িটি নিয়ে আবেগাপ্লুত হয়ে নুসরাত বলেন, এটি কোনো পরিত্যক্ত বাড়ি ছিল না। তার দাদার হাতে তৈরি এই বাড়িতে তিনি ও তার ছোট ভাই বড় হয়েছেন। দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে সেখানে একটি অসহায় পরিবার বসবাস করছিল। এই ভয়াবহ আগুনে সেই পরিবারের একটি শিশু আহত হয়েছে এবং খামারে থাকা বেশ কয়েকটি গবাদিপশু পুড়ে মারা গেছে। চোখের সামনে বাড়ির প্রায় সবকিছুই ভস্মীভূত হয়ে গেছে।

এই হামলাকে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ত্রাসী লীগের লোকজন এই হামলার ঘটনায় উল্লাস প্রকাশ করছে। তারা ভাবছে এমন হামলা চালিয়ে ভয় দেখিয়ে কণ্ঠরোধ করা যাবে, কিন্তু বিগত ১৭ বছরের অভিজ্ঞতার ফসল হিসেবেই চব্বিশের এই নতুন বাংলাদেশ এসেছে। এসব ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে তাদের দমিয়ে রাখা যাবে না। তিনি এই ঘটনাকে কেবল তার ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়, বরং ‘জুলাই আন্দোলন’ এবং এর সঙ্গে যুক্ত সবার জন্যই একটি সতর্কবার্তা হিসেবে মন্তব্য করেন।

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করেন। একজন নাগরিক ও জনপ্রতিনিধির বাড়িতে এমন হামলার পর রাষ্ট্রের দায়িত্ব কী, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য প্রত্যাশা করেন তিনি। অবিলম্বে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার জোর দাবি জানান এই সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুমের বাবা আব্দুল হামিদ টম মাস্টার, এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতসহ দলের অন্যান্য নেতাকর্মী, পরিবারের সদস্য ও জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%