প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এর উদ্যোগে এবং মোবাইল কোর্টের সমন্বয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলার তুজারভাঙা ও তালতলী এলাকায় অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এই অভিযানের সময়, বাংলাদেশ গ্যাস আইন, ২০১০, বাংলাদেশ গ্যাস (সংশোধন) আইন, ২০২৬ এবং সংশ্লিষ্ট নিয়মাবলি লঙ্ঘনের অপরাধ প্রতিরোধের উদ্দেশ্যে মোট ২টি স্পট পরিদর্শন করা হয় এবং ৪৬টি ডাবল বার্নার (ডিবি) আবাসিক সংযোগ পরিদর্শন করা হয়। অনিয়ম ও অবৈধ গ্যাস ব্যবহার প্রমাণিত হওয়ায় ৬টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ৫টি সংযোগ অবৈধ গ্যাস গ্রহণের কারণে (২৩ ডিবি) এবং ১টি অনুমোদনের অতিরিক্ত চুলা ব্যবহারের কারণে (১ ডিবি) বিচ্ছিন্ন করা হয়।
অভিযান চলাকালীন ৫টি অবৈধ রাইজার স্থায়ীভাবে কর্তন করা হয়। এছাড়া, অবৈধ গ্যাস ব্যবহার ও সংশ্লিষ্ট অপরাধে ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোট ২২,০০০ (বাইশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ৮০০ ফুট হোস পাইপ এবং ২০০ ফুট এমএস পাইপ অপসারণ করা হয়।
এই অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আহমেদের নেতৃত্বে বিজিডিসিএল-এর ভিজিল্যান্স, এরিয়া বিতরণ কার্যালয়, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং জনসংযোগ ডিপার্টমেন্টের কর্মকর্তাসহ কোম্পানির অন্যান্য কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন