ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

মদক সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা, ৫০ শিশুকে টিকা ও ৮০ রোগীকে চিকিৎসা


মদক সীমান্তে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা, ৫০ শিশুকে টিকা ও ৮০ রোগীকে চিকিৎসা

বান্দরবানের থানচি উপজেলার দুর্গম মদক সীমান্তের ১৮টি পাড়ার বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে (বিজিবি)। একই সঙ্গে ৫০ জনের বেশি শিশুকে বিভিন্ন রোগের টিকা দেওয়া হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এই উদ্যোগ গ্রহণ করে।

গত ১১ নভেম্বর বুধবার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের মদক সীমান্ত এলাকায় থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ সহযোগিতায় মেডিকেল ক্যাম্পেইনটি পরিচালিত হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মদক এলাকার ১৮টি পাড়ায় বসবাসরত শূন্য থেকে ১১ বছর বয়সী ৫০ জনের বেশি শিশুকে সরকারি সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় হাম-রুবেলা, টাইফয়েডসহ বিভিন্ন প্রয়োজনীয় টিকা প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন বয়সের নারী-পুরুষের মধ্যে ৭৫ থেকে ৮০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে।

আরও পড়ুন: তিন দিনেও হয়নি সমাধান, সীমান্তের শূন্যরেখায় মানবেতর দিন কাটাচ্ছেন ৩০ বছর বয়সী নারী

বিজিবি জানায়, কক্সবাজার রিজিয়নের বান্দরবান সেক্টরের অধীনে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক এবং আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে দায়িত্ব পালন করছে। এর পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় দুর্গম পাহাড়ি এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং সাধারণ মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান, পাহাড়ি-বাঙালি সম্প্রীতি এবং পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার নিম্ন আয়ের ও হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাতেও মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সীমান্তের প্রত্যন্ত জনপদে বসবাসরত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে আলীকদম ব্যাটালিয়ন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি কর্মকর্তার হুমকি

ময়মনসিংহ সদরের পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালামের বিরুদ্ধে সাংবাদিকদের প্রতি হেনস্তা ও হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে নায়েব আবুল কালামকে বলতে শোনা যায়—‘সাংবাদিকদের বেঁধে পেটাব, জেলে ঢুকিয়ে দেব’। এ সময় সাংবাদিকদের গালিগালাজ, আটকে রাখার চেষ্টা এবং শারীরিকভাবে হেনস্তার ঘটনা ঘটে। তবে সদর পৌর ভূমি অফিসের নায়েব আবুল কালাম ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে দাবি করেন।

ভুক্তভোগী সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ‘আজকের পত্রিকা’র মাল্টিমিডিয়া সাংবাদিক অনিক খান তার বাবার জমির খারিজসংক্রান্ত সাধারণ তথ্য জানতে সদর পৌর ভূমি অফিসে যান। তখন নায়েব আবুল কালাম অফিসের ভেতরে চায়ের আড্ডায় ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর বিকেল ৩টার দিকে নায়েব অফিস থেকে বের হওয়ার সময় সাংবাদিক অনিক খান তার কাছে প্রয়োজনীয় তথ্য জানতে চান। এতে ভূমি কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

এ সময় নায়েব আবুল কালাম অফিসের অন্যান্য কর্মচারীদের ডেকে অনিক খানকে ভেতরে আটকে রেখে মূল ফটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনায় অনিক খানের সঙ্গে থাকা ‘কালের কণ্ঠ’র মাল্টিমিডিয়া রিপোর্টার আলাদিন সানি, ‘নাগরিক টিভি’র মাল্টিমিডিয়া রিপোর্টার ফরহাদ এবং সাংবাদিক ফরিদুজ্জামান শান্ত এগিয়ে এসে প্রতিবাদ জানান। এতে আরো ক্ষিপ্ত হয়ে নায়েব তাদের উদ্দেশে ‘মাস্তানি করতে আইছস’ বলে গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে সবাইকে বেঁধে পেটানোর ও মিথ্যা মামলায় জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন।

তথ্য চাওয়ার বিষয়ে জানতে চাইলে নায়েব আবুল কালাম সংবাদকর্মীদের বলেন, ‘এখানে কোনো মার্ডার হয়নি, কিসের তথ্য দেব? তথ্য চাইলে ডিসি অফিসে আবেদন করে আসবেন।’

ভুক্তভোগী সাংবাদিক অনিক খান বলেন, ‘নতুন জরিপের কাজে বাবার জমির খারিজের তথ্য খুব জরুরি ছিল। সাধারণ ভূমিসেবা ও নিজের জমির তথ্য পেতেও যদি বারবার তথ্য অধিকার আইনে আবেদন করতে হয়, তাহলে সাধারণ মানুষ কিভাবে সহজে সরকারি সেবা পাবেন?’

পরবর্তীতে অভিযোগের বিষয়ে নায়েব আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সাংবাদিকদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। প্রথমে আমি তাদের চিনতে পারিনি।’

এদিকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার প্রতিকার ও বিচার চাইতে ভুক্তভোগী সাংবাদিকরা ময়মনসিংহের সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কার্যালয়ে যান। কিন্তু অভিযোগ উঠেছে যে, তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে কোনো ব্যবস্থা নেওয়ার বদলে অভিযুক্ত নায়েবকে সঙ্গে নিয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে সেখান থেকে চলে যান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘শুনেছি বহিরাগতদের সঙ্গে নায়েবের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে সাংবাদিক ছিলেন কি না, তা আমার জানা নেই।’

এ ছাড়া কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেন এবং এ বিষয়ে তাকে না জড়ানোর কথা বলেন।

নায়েব আবুল কালামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সাংবাদিকদের সঙ্গে এমন দুর্ব্যবহারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত কয়েক দিন আগে ‘এশিয়ান টেলিভিশন’র ময়মনসিংহ জেলা প্রতিনিধি মো. আবুল মনসুর ঘুষ লেনদেনসংক্রান্ত একটি সংবাদের বিষয়ে বক্তব্য নিতে গেলে নায়েব আবুল কালাম তার মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

সরকারি কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ ও সংবাদকর্মীদের প্রতি হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%