প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই উদ্যোগটি সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর সহযোগিতায় এবং সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী মোঃ আব্দুল কাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি গ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিন্নাটি খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ আশরাফ উদ্দিন, দিগন্ত ফিড মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম, এবং বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার (অব.) মোঃ শফিকুল ইসলাম।
সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আল-মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ মোবারক হেসেন সুমন। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ছিলেন, সুফিয়া-মান্নান আদর্শ নূরানি-হিফজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হুমায়ুন কবির মিল্লাতি, আল-হালাল ফাউন্ডেশনের সভাপতি মোঃ আশিকুর তানভীর, এবং নিকাহ ও তালাক রেজিস্ট্রার মোঃ ইলিয়াস।
বক্তারা সুফিয়া-মান্নান ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন। পরে আল-হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে এতিম ছাত্রদের জন্য শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সুফিয়া-মান্নান ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য মোঃ মোবারক হেসেন সুমন জানান, ফাউন্ডেশনের সহযোগিতায় সুফিয়া-মান্নান গণগ্রন্থাগার এর আয়োজনে কামালিয়ারচর গ্রামের এতিমখানার শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে মোটা গেঞ্জি বিতরণ করা হয়েছে। এছাড়া আল-হালাল ফাউন্ডেশন, কিশোরগঞ্জ এর পক্ষ থেকে কিছু কম্বল বিতরণ করা হয়।
এ সময় সুফিয়া-মান্নান ফাউন্ডেশন ও এর সহযোগিতায় পরিচালিত সংগঠনসমূহের দায়িত্বশীলগণ, শিক্ষক, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন