ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
হাসান সরকার

নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে বিএনপির কঠোর আন্দোলনের হুমকি


নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে বিএনপির কঠোর আন্দোলনের হুমকি

বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নূরুল ইসলাম সরকারকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মাধ্যমে টঙ্গী থেকে দেশের উত্তরাঞ্চল অচল করে দেওয়া হবে। নূরুল ইসলাম সরকারকে মিথ্যা মামলায় আসামী করে গত ২০ বছর ধরে কারাবন্দি রেখে ধীরে ধীরে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। নূরুল ইসলাম সরকারের কিছু হলে টঙ্গী তথা গাজীপুরবাসী তা মেনে নেবে না।

শনিবার দুপুরে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের সামনে কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের নি:শর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আহসান উল্লাহ মাস্টারের হত্যার ঘটনা পুনঃতদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদ্ঘাটন হবে। তিনি আওয়ামী লীগের নেতাদের দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে এমপি-মন্ত্রীরা কোটি কোটি টাকা দুর্নীতি করে পালিয়েছে। তারা এখন কোথায়? তাদেরকে কেউ স্মরণ করে না। কিন্তু যদি মিথ্যা মামলায় নূরুল ইসলাম সরকার জেলে বসে মরেও যায়, তবুও গাজীপুরের মানুষ তাকে ১০০ বছর মনে রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারারুদ্ধ নূরুল ইসলাম সরকারের ছেলে বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি। টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি সালাহউদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম।

আরও পড়ুন: ভূঞাপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম কিরণ, আজিজুল হক রাজু মাস্টার, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, আইয়ুব আলী, নাজমুল হোসেন মন্ডল, সেলিম কাজল, রাতুল আহমেদ ভূঁইয়া, আব্দুস সাত্তার মিয়া, আলী আহমেদ টুকু, সাইফুল আক্তার প্রমুখ। এ সময় নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা অবরোধ করে মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনে যান চলাচল স্থবির হয়ে যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলরত যাত্রী সাধারণ। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সফিউদ্দিন রোড, হোসেন মার্কেটসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে প্রদক্ষিণ করে এরশাদনর এলাকায় গিয়ে শেষ হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানির পরেও বাজারে প্রভাব পড়েনি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানির পরেও বাজারে প্রভাব পড়েনি

শুল্কমুক্ত সুবিধায় হাজার হাজার টন চাল আমদানির পরেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়নি। অটো রাইস মিল মালিক ও ধান ব্যবসায়ীদের দাবি, চলতি মৌসুমে ধানের দাম বেশি হওয়ায় চালের দাম কমছে না। আমদানিকারকদের মতে, ভারতেও চালের দাম বেশি থাকায় আমদানীকৃত চাল কম দামে বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। চাল ব্যবসায়ী ও আমদানিকারকদের সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এক মাসের মধ্যে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্কমুক্ত সুবিধায় সাড়ে চার হাজার টন চাল আমদানি করা হয়েছে। বাজারে চালের দাম কমার পরিবর্তে কেজিপ্রতি উল্টো ১-২ টাকা বেড়ে গেছে। ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে সাড়ে চার হাজার টন চাল আমদানি করা হয়। যদিও ৩ লাখ ৯২ হাজার টন চাল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। আটটি আমদানিকারক প্রতিষ্ঠান ওই বন্দর দিয়ে চাল আমদানি করেছে। এর আগে, বেসরকারিভাবে ৯২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৩ হাজার টন সেদ্ধ চাল ও ১ লাখ ১৯ হাজার টন আতপ চাল আমদানির অনুমতি দেয়া হয়েছিল।

সরকার আমদানীকৃত চাল বাজারজাত করার জন্য মাত্র ২৫ দিন সময় নির্ধারণ করে দেয়। এই স্বল্প সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান আমদানি করতে পারেনি। তাই পরবর্তীতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। সূত্র জানায়, ভারত থেকে ধীরগতিতে চাল আমদানি হচ্ছে। সরকার ৩ লাখ ৯২ হাজার টন চাল আমদানির জন্য প্রথমে ১৭ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মাত্র ২৩ দিন সময় বেঁধে দেয়। পরে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়। তবে যদি পর্যাপ্ত পরিমাণে চাল আমদানি করা যায়, তাহলে শিগগিরই চালের দাম কমে আসতে পারে।

চলতি মৌসুমে যশোর অঞ্চলে ২১ হাজার ৪৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে, যা মণপ্রতি ১৩৫০-১৪৫০ টাকায় বিক্রি করছে কৃষক। বর্তমানে বাজারে মোটা চাল ৫২ টাকা, হীরা ৪৮, ঊনপঞ্চাশ ৫৬, আঠাশ ৫৮-৬০, মিনিকেট ৬৪-৬৮, তেষট্টি ৬৮-৭০, বাসমতী ৮০-৮৬ এবং নাজিরশাইল ৮০ টাকা কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে। খুচরা বাজারে সব ধরনের চাল ২-৩ টাকা বেশিতে বিক্রি হচ্ছে। আমদানি করা মোটা চাল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫২-৫৩ টাকায়। ওই চাল পাইকাররা ৫৪ টাকায় বিক্রি করছেন, এবং খুচরা বিক্রি হচ্ছে ৫৬ টাকায়।

সূত্র আরো জানায়, বেশির ভাগ মিল মালিক এখনো ধান কিনতে পারেননি। কিছু মিল মালিক অন্য জেলা থেকে ৩২-৩৪ টাকা কেজি দরে ধান কিনছেন। ওই ধান থেকে চাল প্রস্তুত করতে দাম পড়ছে ৫২ টাকা। এদিকে, ভারত থেকে চাল আমদানি প্রসঙ্গে বেনাপোল কাস্টম হাউজের অতিরিক্ত কমিশনার এইচএম শরিফুল হাসান জানান, শুল্কমুক্ত সুবিধায় বেনাপোল বন্দরে টনপ্রতি ৪১০ ডলারে চাল আমদানি হচ্ছে। ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর এক মাসে ৪ হাজার ৫০০ টন চাল আমদানি হয়েছে। কাস্টমসের সব কার্যক্রম দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মহাসড়ক বিভাগের সচিব

ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান অব্যাহত থাকবে: এহসানুল হক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান অব্যাহত থাকবে: এহসানুল হক

রোববার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে রাজধানীর ফার্মগেটে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হক। তিনি জানান, "সড়কে ফিটনেসবিহীন গাড়ি বন্ধে অভিযান চলমান থাকবে।" চুক্তিভিত্তিক গাড়ি নিয়ন্ত্রণের বিষয়েও কাজ করা হয়েছে।

এ সময় পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ বাস মালিক শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের নেতারা সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।

সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে, তারা সড়কে চলাচল নির্বিঘ্ন করতে নিরাপত্তা সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। পথচারীদের ফুটপাত এবং ফুটওভার ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

এছাড়া, সড়কে চলাচলকারী বাসের চালক, হেলপার ও যাত্রীদের মাঝেও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৮ পি.এম


শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি, এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেছেন, যদি ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দেয়, তাহলে বাংলাদেশ সরকার তা বিবেচনা করে জবাব দেবে। তবে, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা বলেন। সম্প্রতি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য দুটি শর্ত নিয়ে বিবিসি বাংলায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনাকে সামরিক বিমানে করে বাংলাদেশে পাঠানো এবং মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার শর্ত দিয়েছে ভারত।

এ প্রসঙ্গে সরকারের কাছে কোনো তথ্য আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে এ নিয়ে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না, কারণ এসব তথ্য ভারত সরকারের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে জানানো হয়নি। তিনি আরও বলেন, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হলে বাংলাদেশ সে অনুযায়ী পদক্ষেপ নেবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, এ চুক্তির আওতায় বাংলাদেশ কয়েক দফায় চিঠি দিয়েছে। শেখ হাসিনাকে কীভাবে ফিরিয়ে আনা যায়, তা আইন মন্ত্রণালয় খুঁটিয়ে দেখছে। সরকারের অবস্থান হলো, অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে সাজা ভোগ করতে হবে।

বাংলাদেশি পাসপোর্ট দিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের আইন অনুযায়ী, নাগরিক হলেই যে কেউ পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা পান না। যদি কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি হন কিংবা তাঁর বিরুদ্ধে গুরুতর অপরাধের মামলা থাকে, তাহলে সরকার তাঁকে পাসপোর্ট দিতে বাধ্য নয়।

এ প্রসঙ্গে ভারত কেন বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না, সেই প্রশ্নও তোলা যায় বলে মন্তব্য করেন তিনি। তিনি মনে করেন, ভারতের সাড়া পেলে বাংলাদেশের মানুষের জন্য বিষয়টি সহজ হবে।

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর হাতবোমা বিস্ফোরণ ও গাড়িতে আগুন দেওয়ার মতো নাশকতার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন শামা ওবায়েদ। এসব ঘটনার জন্য তিনি আওয়ামী লীগকে দায়ী করেন। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। অন্য দেশে বসে কেউ বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে সরকারকে তা মোকাবিলা করতে হবে।

তবে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে মনে করেন প্রতিমন্ত্রী। তাঁর ভাষায়, “ভারত-বাংলাদেশের সম্পর্ক শেখ হাসিনার চেয়েও অনেক বড় বিষয়।” তিনি বলেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব অনেক বেশি।

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও জানান শামা ওবায়েদ।

সম্প্রতি দুই দেশের কনস্যুলার সংলাপ না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৈঠকটি বাতিল করা হয়নি, পিছিয়ে দেওয়া হয়েছে। দুই দেশের সম্মতিতে সচিব পর্যায়ে উপযুক্ত সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এ ছাড়া বাংলাদেশের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ভারত সফরের সম্ভাবনা রয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তবে সফরের তারিখ ও বিস্তারিত কর্মসূচি পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ পি.এম


সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

সোনারগাঁয়ে কবুতর চুরির অভিযোগে সোহেল (৪০) নামের একজনের মৃত্যু ঘটেছে। এই ঘটনা ঘটে গত শনিবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায়।

নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের পুত্র ছিলেন। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশের সূত্রে জানা যায়, গত শনিবার রাতে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম (৩৮) বিষয়টি বুঝতে পারেন। এ সময় তিনি চোর চোর বলে চিৎকার শুরু করেন, যা শুনে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।

মারাত্মকভাবে আহত সোহেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল বারীক সাংবাদিকদের জানিয়েছেন, মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

আসামি শনাক্তের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%